বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
শাহমিজ বকুলকে মেহেরপুর জেলা সমিতির শুভেচ্ছা মেহেরপুর জেলার কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. আব্দুর রশিদকে ফুলেল শুভেচ্ছা ‘ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কার’ গাংনীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখল, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এমপি তাজউদ্দীন খানের নিরলস প্রচেষ্টার ফল: রেলপথ পাচ্ছে মেহেরপুর মেহেরপুর জেলা সমিতির উদ্যোগে ঈদ পুনর্মিলনী, বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান মেহেরপুর জেলা সমিতি, ঢাকার নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত; উন্নয়নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত মেহেরপুর সদর উপজেলায় টিআর ও কাবিখা কর্মসূচির আওতায় সাড়ে ৩৩ লাখ টাকার প্রকল্প অনুমোদন গাংনী র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার কে.এম.এ. মামুন খান চিশতীকে বিদায় সংবর্ধনা মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে জামায়াতের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

ভারতে ‘অপারেশন বুনয়া নুম মারসূস’ শুরু করলো পাকিস্তান

ভারত ‘অপারেশন সিঁদুর’ নামে যে হামলা চালিয়েছিল তার জবাবে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান। এ হামলার নাম দেয়া হয়েছে ‘অপারেশন বুনয়া নুম মারসূস’।

 

 

শনিবার (১০ মে) ভোরে অপারেশন ‘বুনিয়ান মারসুস’ নামের এই হামলা শুরু হয়।

 

 

এক প্রতিবেদনে পাকিস্তানের আইএসপিআরের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

 

 

পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন ও সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ দাবি করেছে, ভারত তাদের তিনটি বিমানঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলা করেছে। এর জবাবে ভারতের পাঠানকোট, উধমপুরসহ বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তারা।

 

 

পাকিস্তানের সেনাবাহিনী বলছে, ভারত তাদের তিনটি বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। রাওয়ালপিন্ডি আর ইসলামাবাদেও বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে বলে বিবিসির সংবাদদাতারা জানাচ্ছেন। তবে পাকিস্তান বিমান বাহিনীর কোনও ক্ষয়ক্ষতি হয় নি বলে দাবি করেছেন সেদেশের সেনা মুখপাত্র।

 

 

অন্যদিকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে উত্তর থেকে পশ্চিম – বিভিন্ন রাজ্যে সন্দেহভাজন সশস্ত্র ড্রোন দেখা গেছে। পাঞ্জাবের ফিরোজপুরে এরকমই একটি ড্রোন হানায় কয়েকজন নাগরিক আহত হয়েছেন বলেও জানা গেছে।

 

 

এর আগে পাকিস্তানের আইএসপিআরের মহাপরিচালক লে. জেনারেল আহমদ শরিফ চৌধুরী এক সংবাদ সম্মেলনে বলেন, পাকিস্তানকে পূর্ণ যুদ্ধের দিকে ঠেলে দিয়েছে ভারত। আমরা ভারতকে হুঁশিয়ার করে দিতে চাই যে, তারা এবার পাকিস্তানের জবাবের জন্য অপেক্ষা করুক।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025