রবিবার, ২৮ Jun ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
শাহমিজ বকুলকে মেহেরপুর জেলা সমিতির শুভেচ্ছা মেহেরপুর জেলার কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. আব্দুর রশিদকে ফুলেল শুভেচ্ছা ‘ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কার’ গাংনীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখল, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এমপি তাজউদ্দীন খানের নিরলস প্রচেষ্টার ফল: রেলপথ পাচ্ছে মেহেরপুর মেহেরপুর জেলা সমিতির উদ্যোগে ঈদ পুনর্মিলনী, বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান মেহেরপুর জেলা সমিতি, ঢাকার নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত; উন্নয়নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত মেহেরপুর সদর উপজেলায় টিআর ও কাবিখা কর্মসূচির আওতায় সাড়ে ৩৩ লাখ টাকার প্রকল্প অনুমোদন গাংনী র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার কে.এম.এ. মামুন খান চিশতীকে বিদায় সংবর্ধনা মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে জামায়াতের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

জেল থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

নারী ও শিশু নির্যাতন দমন মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেল থেকে পালানোা এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

রাজধানীর খিলগাঁও থানাধীন বনশ্রী আবাসিক এলাকায় অভিযান চালিয়ে শামীম খান (৩০) নামের এই আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শামীম নেত্রকোনার কেন্দুয়া থানার চিটুয়া নওয়া পাড়া গ্রামের কাঞ্চন খানের ছেলে।

শুক্রবার (৯ মে) বিষয়টি নিশ্চিত করেন এটিইউর পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল।

তিনি জানান, ২০১৪ সালে শামীম খান শুকুর আলী (১২) নামের এক শিশুকে অপহরণ করে তার পরিবারের কাছে  মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না পেয়ে ওই শিশুকে হত্যার পর লাশ গুম করে। এ ঘটনায় শিশু শুকুর আলীর বাবা ফারুক বাদী হয়ে কেন্দুয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে। মামলাটি তদন্ত শেষে শামীমের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হলে বিচারক আসামি শামীমকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন।

এই মামলায় গ্রেফতার হয়ে শামীম গাজীপুর, কাশিপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে ছিলেন।

 

তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর উদ্ভূত পরিস্থিতির সুযোগে আসামি শামীম গত ৬ আগস্ট জেল থেকে পালিয়ে নাম পরিবর্তন করে আত্মগোপন করেন। এ ঘটনায় কাশিমপুর কারা কর্তৃপক্ষ জিএমপি, কোনাবাড়ি থানায় এজাহার দায়ের করে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025