বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন

শিরোনাম :
শাহমিজ বকুলকে মেহেরপুর জেলা সমিতির শুভেচ্ছা মেহেরপুর জেলার কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. আব্দুর রশিদকে ফুলেল শুভেচ্ছা ‘ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কার’ গাংনীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখল, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এমপি তাজউদ্দীন খানের নিরলস প্রচেষ্টার ফল: রেলপথ পাচ্ছে মেহেরপুর মেহেরপুর জেলা সমিতির উদ্যোগে ঈদ পুনর্মিলনী, বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান মেহেরপুর জেলা সমিতি, ঢাকার নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত; উন্নয়নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত মেহেরপুর সদর উপজেলায় টিআর ও কাবিখা কর্মসূচির আওতায় সাড়ে ৩৩ লাখ টাকার প্রকল্প অনুমোদন গাংনী র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার কে.এম.এ. মামুন খান চিশতীকে বিদায় সংবর্ধনা মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে জামায়াতের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

ভারতের ৪০-৫০ সেনাকে হত্যার দাবি পাকিস্তানি মন্ত্রীর

কাশ্মীর সীমান্তে ভারতের ৪০ থেকে ৫০ সেনাকে হত্যার দাবি করেছে পাকিস্তান।

দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লা তারার এই দাবি করেন।

তিনি আরও বলেছেন, পাকিস্তানের সেনাবাহিনী ভারতের সামরিক স্থাপনাও উড়িয়ে দিয়েছে।

অন্যদিকে ভারতের হামলায় পাকিস্তানে নিহতের সংখ্যা শতাধিক বলে দাবি করেছে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

বৃহস্পতিবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে করা বৈঠকে এমন তথ্য জানান তিনি। পেহেলগাঁও হামলার প্রতিশোধ নিতেই পাকিস্তানের অভ্যন্তরে বিমান হামলা চালায় বলে দাবি ভারতের।

রাজনাথ সিং আরও জানিয়েছেন, ভারতের এই অপারেশন চলমান। অর্থাৎ যেকোনও হামলার জবাব দিতে দেশটি প্রস্তুত।

বৃহস্পতিবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে করা বৈঠকে এমন তথ্য জানান তিনি। পেহেলগাঁও হামলার প্রতিশোধ নিতেই পাকিস্তানের অভ্যন্তরে বিমান হামলা চালায় বলে দাবি ভারতের।

রাজনাথ সিং আরও জানিয়েছেন, ভারতের এই অপারেশন চলমান। অর্থাৎ যেকোনও হামলার জবাব দিতে দেশটি প্রস্তুত।

এদিকে ভারতীয় ড্রোনের অনুপ্রবেশের আরও কতগুলো প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়ার দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনী।

দেশটির সেনাবাহিনীর এক বিবৃতিতে দাবি করা হয়েছে, সফট-কিল (কারিগরিভাবে) ও হার্ড-কিল (অস্ত্রের মাধ্যমে) পদ্ধতিতে রিপোর্ট লেখা পর্যন্ত ২৫টি ভারতীয় হেরোপ ড্রোন ভূপাতিত করা হয়েছে, যেগুলো ইসরায়েলে তৈরি।

সেনাবাহিনী জানিয়েছে, পাকিস্তানের ধ্বংস করা এসব ড্রোনের ধ্বংসাবশেষ দেশের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা হচ্ছে। সূত্র: ডন নিউজ, জিবি নিউজ, স্কাই নিউজ, ইন্ডিপেন্ডেন্ট ইউকে, দ্য টেলিগ্রাফ

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025