বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
শাহমিজ বকুলকে মেহেরপুর জেলা সমিতির শুভেচ্ছা মেহেরপুর জেলার কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. আব্দুর রশিদকে ফুলেল শুভেচ্ছা ‘ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কার’ গাংনীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখল, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এমপি তাজউদ্দীন খানের নিরলস প্রচেষ্টার ফল: রেলপথ পাচ্ছে মেহেরপুর মেহেরপুর জেলা সমিতির উদ্যোগে ঈদ পুনর্মিলনী, বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান মেহেরপুর জেলা সমিতি, ঢাকার নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত; উন্নয়নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত মেহেরপুর সদর উপজেলায় টিআর ও কাবিখা কর্মসূচির আওতায় সাড়ে ৩৩ লাখ টাকার প্রকল্প অনুমোদন গাংনী র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার কে.এম.এ. মামুন খান চিশতীকে বিদায় সংবর্ধনা মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে জামায়াতের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

‘গাজা নিয়ে অনেক আলোচনা চলছে, ২৪ ঘণ্টার মধ্যেই কিছু জানতে পারবেন’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, গাজা উপত্যকা নিয়ে বড় ধরনের একটি ঘোষণা আসতে পারে আগামী ২৪ ঘণ্টার মধ্যেই। স্থানীয় সময় বুধবার (৭ মে) এক বক্তব্যে তিনি বলেন, ‘গাজা নিয়ে অনেক আলোচনা চলছে। আপনারা সেটা জানেন। তাই আগামী ২৪ ঘণ্টার মধ্যেই কিছু জানতে পারবেন।’

এর আগের দিনও ট্রাম্প ‘খুব বড়’ ঘোষণার ইঙ্গিত দিয়েছিলেন, তবে সুনির্দিষ্ট করে কিছু বলেননি। তবে তিনি এটিকে ‘খুবই ইতিবাচক’ বলে আখ্যা দিয়েছেন এবং জানান এটি বৃহস্পতিবারের মধ্যেই হতে পারে।

এই ঘোষণাটি গাজা-সংক্রান্ত কি না, তা স্পষ্ট করেননি ট্রাম্প। তবে মার্কিন প্রশাসনের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একটি প্রস্তাব উপস্থাপন করবেন বলে ধারণা করা হচ্ছে।

এই প্রস্তাবে গাজার বাসিন্দাদের জন্য মানবিক সহায়তা পৌঁছে দিতে মার্কিন বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠানের মাধ্যমে সহায়তা পাঠানোর পরিকল্পনা রয়েছে। এর আওতায় সাহায্যের প্যাকেট সরাসরি ব্যক্তিদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা থাকবে।

তবে জাতিসংঘ ও গাজায় কাজ করা সব ত্রাণ সংস্থা এই পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা বলেছে, এই পদ্ধতি আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করে।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস গত মাসেই এই পরিকল্পনার বিরোধিতা করেছেন।

এদিকে, মার্কিন প্রশাসন এখন এই পরিকল্পনার পক্ষে অন্যান্য দেশের সমর্থন চাচ্ছে এবং জাতিসংঘকেও সহযোগিতার আহ্বান জানাচ্ছে।

এই সংক্রান্ত বৈঠকটি ‘অফিসিয়াল’ নয় বলে জানিয়েছে জাতিসংঘে গ্রিসের মিশন, যারা এই মাসে নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্বে রয়েছে।

এই আলোচনা এমন সময় হচ্ছে যখন ট্রাম্প মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন। সফরে ইরান ও গাজা পরিস্থিতি নিয়ে উপসাগরীয় নেতাদের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025