বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
শাহমিজ বকুলকে মেহেরপুর জেলা সমিতির শুভেচ্ছা মেহেরপুর জেলার কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. আব্দুর রশিদকে ফুলেল শুভেচ্ছা ‘ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কার’ গাংনীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখল, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এমপি তাজউদ্দীন খানের নিরলস প্রচেষ্টার ফল: রেলপথ পাচ্ছে মেহেরপুর মেহেরপুর জেলা সমিতির উদ্যোগে ঈদ পুনর্মিলনী, বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান মেহেরপুর জেলা সমিতি, ঢাকার নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত; উন্নয়নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত মেহেরপুর সদর উপজেলায় টিআর ও কাবিখা কর্মসূচির আওতায় সাড়ে ৩৩ লাখ টাকার প্রকল্প অনুমোদন গাংনী র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার কে.এম.এ. মামুন খান চিশতীকে বিদায় সংবর্ধনা মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে জামায়াতের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

ভারত-পাকিস্তানকে অবিলম্বে সংঘাত থামাতে বললেন ট্রাম্প

ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘাতকে ‘ভয়াবহ’ উল্লেখ করে তা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে এক বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

এসময় ট্রাম্প বলেন, উভয় দেশের সঙ্গে আমার ভালো সম্পর্ক রয়েছে এবং প্রয়োজনে সংঘর্ষ নিরসনে আমি সহায়তা করতেও প্রস্তুত।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘অবস্থা সত্যিই খুব ভয়াবহ।

আমি উভয় দেশকে ভালোভাবে চিনি। উভয়ের সঙ্গে আমার সুসম্পর্ক আছে। আমি চাই তারা বিষয়টি মিটিয়ে নিক। আমি চাই তারা থামুক।

ট্রাম্প আরও বলেন, ‘তারা পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে। অন্তত এখন তারা থামবে বলে আশা করছি। উভয় দেশের সঙ্গেই আমাদের ভালো সম্পর্ক রয়েছে। আমি চাই, এটা (সংঘাত) বন্ধ হোক।

’ 

ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন, ‘আমি যদি কোনোভাবে সাহায্য করতে পারি, তাহলে অবশ্যই করব। ’

পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার বদলা নিতে মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ৯ সন্ত্রাসী আস্তানায় ২৪টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এতে অন্তত ৭০ সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি ভারতের। তবে পাকিস্তান এ দাবি প্রত্যাখ্যান করে বলেছে, ২৬ জন নিহত হয়েছে এবং এরা সবাই বেসামরিক নাগরিক।

এছাড়া পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, হামলায় অংশ নেওয়া পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে।

এগুলোর মধ্যে অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমানও ছিল। অবশ্য এ ব্যাপারে ভারত এখনও কোনও তথ্য প্রকাশ করেনি বা বিবৃতি দেয়নি। 

পাল্টাপাল্টি আক্রমণের ফলে দুই দেশের উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। সূত্র: ডন, সিএনএন

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025