বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রার্থীদের প্রতীক বরাদ্দ শুরু ২১৫ আসনে নির্বাচন করবে জামায়াত চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে র‌্যাব কর্মকর্তা হতাহতে জামায়াতের নিন্দা ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার সিরিয়াল কিলার সম্রাটের আসল পরিচয় প্রকাশ, বেরিয়ে এলো যে ভয়ংকর তথ্য মেহেরপুরে পাঁচ ইটভাটায় সাড়ে ১১ লাখ টাকা জরিমানা মেহেরপুরের গাংনীতে কুকুর ও বিড়ালের কামড়ে আক্রান্ত রোগীরা চরম স্বাস্থ্যঝুঁকিতে মেহেরপুরে শাহিন নামের এক চালককে পিটিয়ে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা রিজার্ভ ১৮ বিলিয়ন থেকে ৩২ বিলিয়নে উন্নীত করা হয়েছে: অর্থ উপদেষ্টা শাকসু নির্বাচন বানচাল হলে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি ছাত্রশিবিরের

উত্তেজনার মধ্যে ভারত ও পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ে যোগাযোগ

চরম উত্তেজনার মধ্যে ভারত ও পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ে যোগাযোগ হয়েছে। পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, গত মঙ্গলবার দিবাগত রাতে ভারতের চালানো হামলার জবাবে প্রতিক্রিয়া হিসেবে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষিতে পাকিস্তান ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে যোগাযোগ হয়। খবর ডন ও জিও নিউজ।

ইসহাক দার বলেছেন বলেছেন, আমরা কখন প্রতিক্রিয়া জানাবো তা পাকিস্তানই ঠিক করবে। ভারত যে কর্মকাণ্ড করেছে তা ক্ষমার অযোগ্য।

তুর্কি সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে দারকে প্রশ্ন করা হয়েছিল, চলমান পরিস্থিতিতে দুই দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে কথা হয়েছে কি না। উত্তরে তিনি বলেন, ‘হ্যাঁ, তাদের মধ্যে যোগাযোগ হয়েছে।’

সম্প্রতি পাকিস্তান ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)-এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আসিম মালিককে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছে। ওদিকে ২০১৪ সাল থেকে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বে রয়েছেন অজিত দোভাল।

এদিকে “ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলায় ২৬ জন এবং গোলাবর্ষণে আরও পাঁচজন নিহত হন। সব মিলিয়ে প্রাণ হারিয়েছেন পাকিস্তানের ৩১ জন নিরীহ বেসামরিক নাগরিক।”

প্রসঙ্গত, গেল এপ্রিলে পহেলগাঁও হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে দেশটিতে দুই ডজন ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ভারত। গত মঙ্গলবার (৬ মে) দিবাগত রাতে পাকিস্তানের বিভিন্ন স্থানে এই হামলার পর পাকিস্তানও পালটা হামলা শুরু করেছে। গত রাত থেকে দুই দেশের সীমান্তে ভারী গোলাবর্ষণ চলছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025