বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
শাহমিজ বকুলকে মেহেরপুর জেলা সমিতির শুভেচ্ছা মেহেরপুর জেলার কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. আব্দুর রশিদকে ফুলেল শুভেচ্ছা ‘ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কার’ গাংনীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখল, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এমপি তাজউদ্দীন খানের নিরলস প্রচেষ্টার ফল: রেলপথ পাচ্ছে মেহেরপুর মেহেরপুর জেলা সমিতির উদ্যোগে ঈদ পুনর্মিলনী, বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান মেহেরপুর জেলা সমিতি, ঢাকার নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত; উন্নয়নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত মেহেরপুর সদর উপজেলায় টিআর ও কাবিখা কর্মসূচির আওতায় সাড়ে ৩৩ লাখ টাকার প্রকল্প অনুমোদন গাংনী র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার কে.এম.এ. মামুন খান চিশতীকে বিদায় সংবর্ধনা মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে জামায়াতের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদরদপ্তর ধ্বংসের দাবি পাকিস্তানের

ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাল্টা হামলায় দেশটির ভেতরে একটি ব্রিগেড সদরদপ্তর ধ্বংস করার দাবি করেছে পাকিস্তান। এছাড়া তিনটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার কথাও জানিয়েছে ইসলামাবাদ। খবর জিও টিভির।

বুধবার ভোরে এই পাল্টা হামলা চালানো হয় বলে জানায় পাকিস্তানের সামরিক বাহিনী।

এর আগে ভারতের হামলায় পাঞ্জাব ও আজাদ কাশ্মীরের অন্তত তিনজন নিহত এবং ৩৫ জন আহত হন।

 

ভারত বলেছে, জম্মু ও কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর প্রাণঘাতী হামলার জবাবে তারা এই সামরিক অভিযান চালিয়েছে। অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিঁদুর’।

পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, “ভারতের আগ্রাসনের উপযুক্ত জবাব দিচ্ছে আমাদের সশস্ত্র বাহিনী।

নিরাপত্তা সূত্র জানায়, পাকিস্তানি সেনারা ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেড সদরদপ্তর গুঁড়িয়ে দিয়েছে। একইসঙ্গে, নিয়ন্ত্রণরেখার কাছে শত্রুপক্ষের একটি সামরিক চৌকি সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে।

সূত্রগুলো আরও জানায়, পাকিস্তানি বাহিনী একটি ভারতীয় ড্রোন ভূপাতিত করেছে এবং ভারতের হামলার জবাবে বিমান ও স্থলপথে কড়া প্রতিক্রিয়া জানানো হচ্ছে।

এদিকে পাকিস্তানে ভারতের হামলার প্রেক্ষিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

মুখপাত্র স্তেফান দুজারিক এক বিবৃতিতে বলেন, “নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতের সামরিক অভিযান নিয়ে মহাসচিব গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। ”

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025