বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
শাহমিজ বকুলকে মেহেরপুর জেলা সমিতির শুভেচ্ছা মেহেরপুর জেলার কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. আব্দুর রশিদকে ফুলেল শুভেচ্ছা ‘ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কার’ গাংনীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখল, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এমপি তাজউদ্দীন খানের নিরলস প্রচেষ্টার ফল: রেলপথ পাচ্ছে মেহেরপুর মেহেরপুর জেলা সমিতির উদ্যোগে ঈদ পুনর্মিলনী, বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান মেহেরপুর জেলা সমিতি, ঢাকার নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত; উন্নয়নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত মেহেরপুর সদর উপজেলায় টিআর ও কাবিখা কর্মসূচির আওতায় সাড়ে ৩৩ লাখ টাকার প্রকল্প অনুমোদন গাংনী র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার কে.এম.এ. মামুন খান চিশতীকে বিদায় সংবর্ধনা মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে জামায়াতের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

হামলার জেরে পাকিস্তানের পাঞ্জাবে জরুরি অবস্থা

ভারতের সামরিক হামলার প্রেক্ষাপটে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রাদেশিক মুখ্যমন্ত্রী। খবর রয়টার্সের।

তিনি জানান, হাসপাতালগুলোকে প্রস্তুত রাখা হয়েছে এবং নিরাপত্তা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

প্রদেশজুড়ে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

এর আগে মঙ্গলবার রাতে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে অন্তত তিনজন নিহত এবং ১২ জন আহত হন। পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এই তথ্য জানিয়েছে।

এদিকে ভারত সরকার দাবি করেছে, দেশটির সশস্ত্র বাহিনী ‘অপারেশন সিঁদুর’ নামে একটি সামরিক অভিযান পরিচালনা করেছে।

এই অভিযানে পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরে অবস্থিত অন্তত ৯টি সন্ত্রাসী ঘাঁটিতে হামলা চালানো হয়েছে বলে জানানো হয়েছে।

পাকিস্তান সেনাবাহিনী ভারতের এ হামলার কড়া প্রতিবাদ জানিয়ে বলেছে, ‘এই হামলার জবাব পাকিস্তান উপযুক্ত সময় ও স্থানে দেবে। ’

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025