বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
শাহমিজ বকুলকে মেহেরপুর জেলা সমিতির শুভেচ্ছা মেহেরপুর জেলার কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. আব্দুর রশিদকে ফুলেল শুভেচ্ছা ‘ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কার’ গাংনীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখল, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এমপি তাজউদ্দীন খানের নিরলস প্রচেষ্টার ফল: রেলপথ পাচ্ছে মেহেরপুর মেহেরপুর জেলা সমিতির উদ্যোগে ঈদ পুনর্মিলনী, বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান মেহেরপুর জেলা সমিতি, ঢাকার নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত; উন্নয়নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত মেহেরপুর সদর উপজেলায় টিআর ও কাবিখা কর্মসূচির আওতায় সাড়ে ৩৩ লাখ টাকার প্রকল্প অনুমোদন গাংনী র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার কে.এম.এ. মামুন খান চিশতীকে বিদায় সংবর্ধনা মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে জামায়াতের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

ভারত-পাকিস্তানকে সামরিক সংযম দেখাতে জাতিসংঘের আহ্বান

পাকিস্তানে ভারতের সামরিক হামলার প্রেক্ষিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। বিবিসির খবরে বলা হয়, জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্তেফান দুজারিক এক বিবৃতিতে বলেন, “নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে ভারতের সামরিক অভিযান নিয়ে মহাসচিব গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। ”

তিনি বলেন, ভারত ও পাকিস্তানকে সর্বোচ্চ সামরিক সংযম দেখানোর আহ্বান জানানো হয়েছে। মহাসচিবের মতে, “ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাত এই বিশ্ব আর বহন করতে পারবে না।

জাতিসংঘের এই বিবৃতি এমন সময়ে এসেছে, যখন দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে এবং পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপে আঞ্চলিক নিরাপত্তা হুমকির মুখে পড়েছে।

মঙ্গলবার রাতে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে অন্তত তিনজন নিহত এবং ১২ জন আহত হন। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য নিশ্চিত করেছে।

ভারতের হামলার ঘটনায় পাকিস্তান সেনাবাহিনী কড়া হুঁশিয়ারি দিয়েছে।

পাকিস্তান সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন, “এই হামলার জবাব পাকিস্তান উপযুক্ত সময় ও স্থানে দেবে। ”

 

এরই মধ্যে পাকিস্তান দুটি ভারতীয় যুদ্ধবিমান এবং একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ এই তথ্য নিশ্চিত করেছেন।

সূত্রঃ বিবিসি

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025