বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
শাহমিজ বকুলকে মেহেরপুর জেলা সমিতির শুভেচ্ছা মেহেরপুর জেলার কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. আব্দুর রশিদকে ফুলেল শুভেচ্ছা ‘ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কার’ গাংনীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখল, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এমপি তাজউদ্দীন খানের নিরলস প্রচেষ্টার ফল: রেলপথ পাচ্ছে মেহেরপুর মেহেরপুর জেলা সমিতির উদ্যোগে ঈদ পুনর্মিলনী, বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান মেহেরপুর জেলা সমিতি, ঢাকার নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত; উন্নয়নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত মেহেরপুর সদর উপজেলায় টিআর ও কাবিখা কর্মসূচির আওতায় সাড়ে ৩৩ লাখ টাকার প্রকল্প অনুমোদন গাংনী র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার কে.এম.এ. মামুন খান চিশতীকে বিদায় সংবর্ধনা মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে জামায়াতের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে আহত ৫০

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে রাশিয়ার চালানো একটি ড্রোন হামলায় প্রায় ৫০ জন মানুষ আহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

শুক্রবার রাতে হামলার ঘটনাটি ঘটে। জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়চে ভেলে এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, খারকিভ অঞ্চলের গভর্নর ওলেগ সিনেগুবভ টেলিগ্রামে এক পোস্টে লিখেছেন, “দখলদারের ব্যাপক হামলার কারণে প্রায় ৫০ জন আহত হয়েছে।

তিনি আরও জানান, হামলাটি শহরের চারটি জেলার ওপর চালানো হয়েছিল।

সিনেগুবভ বলেন, “বিভিন্ন জায়গায় আগুন লেগে গেছে। আবাসিক ভবন, বেসামরিক অবকাঠামো এবং গাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। ”

শহরের মেয়র ইহোর তেরেখভ জানান, ড্রোন হামলাগুলো শহরের চারটি গুরুত্বপূর্ণ জেলায় ১২টি স্থানে আঘাত হানে।

খারকিভ শহরটি দেশের উত্তর-পূর্ব সীমানা থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে অবস্থিত এবং ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের পর থেকেই শহরটি হামলার লক্ষ্যে পরিণত হয়েছে।

এর কয়েক ঘণ্টা আগেই, ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর জাপোরিঝিয়ায় রাশিয়ার অপর এক হামলায় ২০ জনের বেশি মানুষ আহত হন।

সূত্র: ডয়েচে ভেলে

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025