রবিবার, ২৮ Jun ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন

শিরোনাম :
শাহমিজ বকুলকে মেহেরপুর জেলা সমিতির শুভেচ্ছা মেহেরপুর জেলার কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. আব্দুর রশিদকে ফুলেল শুভেচ্ছা ‘ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কার’ গাংনীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখল, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এমপি তাজউদ্দীন খানের নিরলস প্রচেষ্টার ফল: রেলপথ পাচ্ছে মেহেরপুর মেহেরপুর জেলা সমিতির উদ্যোগে ঈদ পুনর্মিলনী, বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান মেহেরপুর জেলা সমিতি, ঢাকার নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত; উন্নয়নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত মেহেরপুর সদর উপজেলায় টিআর ও কাবিখা কর্মসূচির আওতায় সাড়ে ৩৩ লাখ টাকার প্রকল্প অনুমোদন গাংনী র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার কে.এম.এ. মামুন খান চিশতীকে বিদায় সংবর্ধনা মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে জামায়াতের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

রাশিয়ার বিরুদ্ধে দ্বিতীয় নিষেধাজ্ঞার কথা ভাবছেন ট্রাম্প

রাশিয়ার বিরুদ্ধে দ্বিতীয় নিষেধাজ্ঞা আরোপের মতো বিষয়গুলো নিয়ে চিন্তা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস সাংবাদিকদের এ কথা বলেছেন বলে শুক্রবার (২ মে) রুশ
বার্তা সংস্থা ‘তাস’ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রকে জিজ্ঞাসা করা হয়েছিল, ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার ওপর দ্বিতীয় পর্যায়ের নিষেধাজ্ঞা আরোপের ইচ্ছা পোষণ করেন কি-না। তখন ট্যামি ব্রুস বলেছেন, ‘তিনি (ট্রাম্প) তা করার জন্য তার ইচ্ছার কথা জানিয়েছেন।

’‘আমরা বর্তমানে বিদ্যমান কোনো নিষেধাজ্ঞা প্রত্যাহার করছি না।

 

তিনি উল্লেখ করেছেন, ‘প্রেসিডেন্ট চান, আমরা একটি জাতি হিসেবে যে কোনো পদক্ষেপ নিই না কেন তা যেন কূটনৈতিকভাবে করা হোক। ’

মার্কিন কূটনীতিক আরো বলেছেন, ‘তবুও তিনি এটাও জানেন যে, বিশ্বের আরেকটি অংশ আছে, একটি সম্পূর্ণ পৃথিবী, যেখানে কিছু মনোযোগ দেওয়া প্রয়োজন। ’

এর আগে গত ২৪ এপ্রিল ট্রাম্প বলেছিলেন, তিনি এক সপ্তাহের মধ্যে রাশিয়া বিরোধী নিষেধাজ্ঞা কঠোর করার সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশ নিবেন।

সূত্র : তাস

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025