বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
শাহমিজ বকুলকে মেহেরপুর জেলা সমিতির শুভেচ্ছা মেহেরপুর জেলার কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. আব্দুর রশিদকে ফুলেল শুভেচ্ছা ‘ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কার’ গাংনীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখল, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এমপি তাজউদ্দীন খানের নিরলস প্রচেষ্টার ফল: রেলপথ পাচ্ছে মেহেরপুর মেহেরপুর জেলা সমিতির উদ্যোগে ঈদ পুনর্মিলনী, বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান মেহেরপুর জেলা সমিতি, ঢাকার নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত; উন্নয়নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত মেহেরপুর সদর উপজেলায় টিআর ও কাবিখা কর্মসূচির আওতায় সাড়ে ৩৩ লাখ টাকার প্রকল্প অনুমোদন গাংনী র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার কে.এম.এ. মামুন খান চিশতীকে বিদায় সংবর্ধনা মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে জামায়াতের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রামে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু

চট্টগ্রামে পাহাড় ধসে মাটি চাপা পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। শিশু দুটির নাম নোহান (১১) ও মেজবাহ (১২)। এ ঘটনায় আহত আরও কয়েকজন শিশুকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বৈরাগ ইউনিয়নের ৮ নম্বর পানির ট্যাংকের কাছে কোরিয়ান ইপিজেডের সি ব্লকের একটি পাহাড়ের গোড়ায় এ ঘটনা ঘটে।

কর্ণফুলী থানার ওসি মোহাম্মদ শরীফ বলেন, “স্থানীয় কিছু শিশু-কিশোর ওই এলাকায় পাখির বাসা খুঁজতে গিয়েছিল বলে শুনেছি। সে সময় কোনো একটি পাহাড়ের অংশ ভেঙে পড়ে তারা মাটি চাপা পড়ে। এর মধ্যে দুইজন ঘটনাস্থলেই মারা যায়। ”

কীভাবে এটা ঘটল, তা খতিয়ে দেখার কথা বলেছেন এই পুলিশ কর্মকর্তা।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025