বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
শাহমিজ বকুলকে মেহেরপুর জেলা সমিতির শুভেচ্ছা মেহেরপুর জেলার কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. আব্দুর রশিদকে ফুলেল শুভেচ্ছা ‘ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কার’ গাংনীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখল, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এমপি তাজউদ্দীন খানের নিরলস প্রচেষ্টার ফল: রেলপথ পাচ্ছে মেহেরপুর মেহেরপুর জেলা সমিতির উদ্যোগে ঈদ পুনর্মিলনী, বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান মেহেরপুর জেলা সমিতি, ঢাকার নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত; উন্নয়নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত মেহেরপুর সদর উপজেলায় টিআর ও কাবিখা কর্মসূচির আওতায় সাড়ে ৩৩ লাখ টাকার প্রকল্প অনুমোদন গাংনী র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার কে.এম.এ. মামুন খান চিশতীকে বিদায় সংবর্ধনা মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে জামায়াতের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

যশোরে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

যশোর সদর উপজেলার রামনগর ভাটপাড়া এলাকায় একদিন আগে নিখোঁজ হওয়া তানভির হাসান নিশান (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর দুইটার দিকে নিশানের বাড়ির পাশের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিশান  ভাটপাড়া এলাকার খাইরুল বাশারের ছেলে এবং ভাটপাড়া আলিয়া মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র।

নিশানের স্বজনরা জানান, ২৭ এপ্রিল সন্ধ্যা সাতটার দিকে বাড়ির পাশের একটি দোকানে যাওয়ার কথা বলে বের হয় নিশান।

এরপর থেকে তার কোন সন্ধান পাওয়া যাচ্ছিল না। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। রাত সাড়ে ১০টার দিকে অপরিচিত এক ব্যক্তি নিশানের মোবাইল ফোন থেকে ফোন করে পাঁচ হাজার টাকা মুক্তিপণ দাবি করে ফোন কেটে দেয়। এরপর এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে যশোর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়রি করা হয়।

গতকাল সোমবার দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে কাজ করার সময় স্থানীয় এক ব্যক্তির পায়ে নিশানের মরদেহ বেধে যায়। পরে তিনি দেখেন, পানির নীচে পাথর দিয়ে মরদেহটি চাপা দেওয়া। মরদেহের হাত-পা লুঙ্গি দিয়ে বাঁধা ছিল।

খবর পেয়ে যশোর কোতোয়ালি থানার পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

থানার ওসি আবুল হাসনাত জানান, বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের চেষ্টা করা হচ্ছে।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025