শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:০৪ অপরাহ্ন

শিরোনাম :
পোস্টাল ভোট: নিবন্ধন চলবে তফসিলের দিন থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত মোবাইল ফোন কেনার জন্য নিজ বাড়িতে ডাকাতির নাটক, ৩ কিশোর গ্রেপ্তার যেকোনো সময় দেশে ফিরে নির্বাচনে নেতৃত্ব দেবেন তারেক রহমান প্রায় দুই লাখ প্রবাসী ভোটারের নিবন্ধন সম্পন্ন, শীর্ষে সৌদি আরব খালেদা জিয়ার সর্বশেষ পরিস্থিতি জানালেন ডা. জাহিদ শেখ হাসিনা ভারতে থাকবেন কি না তাকেই সিদ্ধান্ত নিতে হবে: জয়শঙ্কর বাংলাদেশিসহ ৬০ জনকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাজ্য বিএনপির কমিটি নিয়ে মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন হঠাৎই বাড়তি পেঁয়াজের দাম টাকা নিয়েও সভাপতি না করার অভিযোগ বিএনপি নেতা ফয়েজের বিরুদ্ধে

নিক্সন চৌধুরীর সহযোগী যুবলীগ নেতা মামুন গ্রেফতার

ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরীর সহযোগী যুবলীগ নেতা মামুন শিকদারকে (৩৭) গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ।

বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলায় রবিবার দিবাগত রাতে ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের পুলিয়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

সোমবার দুপুরে তাকে ফরিদপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামুন শিকদার ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি এবং ওই ইউনিয়নের ঈশ্বরদি গ্রামের মৃত মজিবুর শিকদারের ছেলে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন  বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিয়া বাজার থেকে মামুন শিকদারকে গ্রেফতার করা হয়েছে। তিনি বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলার  আসামি।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025