শুক্রবার, ১০ Jul ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
শাহমিজ বকুলকে মেহেরপুর জেলা সমিতির শুভেচ্ছা মেহেরপুর জেলার কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. আব্দুর রশিদকে ফুলেল শুভেচ্ছা ‘ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কার’ গাংনীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখল, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এমপি তাজউদ্দীন খানের নিরলস প্রচেষ্টার ফল: রেলপথ পাচ্ছে মেহেরপুর মেহেরপুর জেলা সমিতির উদ্যোগে ঈদ পুনর্মিলনী, বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান মেহেরপুর জেলা সমিতি, ঢাকার নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত; উন্নয়নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত মেহেরপুর সদর উপজেলায় টিআর ও কাবিখা কর্মসূচির আওতায় সাড়ে ৩৩ লাখ টাকার প্রকল্প অনুমোদন গাংনী র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার কে.এম.এ. মামুন খান চিশতীকে বিদায় সংবর্ধনা মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে জামায়াতের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

পাকিস্তানি নাগরিকদের খুঁজে ফেরত পাঠাতে সব রাজ্য সরকারকে নির্দেশ অমিত শাহর

ভারতের রাজ্যগুলোতে থাকা পাকিস্তানিদের শনাক্ত করে দ্রুত তাদের দেশে ফেরানোর ব্যবস্থা করুন। এই মর্মে দেশটির প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

দপ্তর থেকে এ নিয়ে সরকারি বিজ্ঞপ্তি না দিলেও জানা যায়, শুক্রবার (২৫ এপ্রিল) দেশের সব মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন তিনি।

সেখানেই তিনি জানিয়েছেন, সংশ্লিষ্ট রাজ্যে কোনো পাকিস্তানের নাগরিক আছেন কিনা, তা খতিয়ে দেখতে হবে।

যদি কেউ থেকে থাকেন, তাদের শনাক্ত করে পাকিস্তানে ফেরত পাঠাতে হবে। যদিও পশ্চিমবঙ্গের নিরিখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফেও আনুষ্ঠানিকভাবে এনিয়ে কিছু জানানো হয়নি।

 

গতকালই পাকিস্তানিদের বিরুদ্ধে কূটনৈতিক পদক্ষেপ নিয়ে নয়াদিল্লি জানিয়ে দিয়েছে, সে দেশের নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ রাখা হচ্ছে। পাশাপাশি আগের দেওয়া ভিসাও বাতিল করার কথা জানিয়েছে ভারত।

২৪ এপ্রিল ভারত জানিয়ে দিয়েছে, ভারতে অবস্থানরত পাকিস্তানিদের আগামী ২৭ এপ্রিলের মধ্যে ভারত ছাড়তে হবে। সেই মোতাবেক ৭২ ঘণ্টার মধ্যে ভারত ছাড়তে হবে। শুধুমাত্র বর্ধিত করা হয়েছে চিকিৎসা ভিসায়। সেখানে আগামী ২৯ এপ্রিল পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

তারপরই ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। আর এই আবহে বিভিন্ন রাজ্যে থাকা পাকিস্তানিদের খুঁজে তাদের দেশে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 

এর আগে মঙ্গলবার কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ের বাইসারান উপত্যকায় ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৮ পর্যটক নিহত হন। আহত হন ২০ জনের বেশি। ভারতীয় বিভিন্ন সূত্রের বরাতে সেখানকার সংবাদমাধ্যম বলছে, ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ নামে লস্কর-ই-তৈয়বার একটি সহযোগী সংগঠন হামলার দায় স্বীকার করেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025