শুক্রবার, ১০ Jul ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
শাহমিজ বকুলকে মেহেরপুর জেলা সমিতির শুভেচ্ছা মেহেরপুর জেলার কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. আব্দুর রশিদকে ফুলেল শুভেচ্ছা ‘ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কার’ গাংনীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখল, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এমপি তাজউদ্দীন খানের নিরলস প্রচেষ্টার ফল: রেলপথ পাচ্ছে মেহেরপুর মেহেরপুর জেলা সমিতির উদ্যোগে ঈদ পুনর্মিলনী, বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান মেহেরপুর জেলা সমিতি, ঢাকার নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত; উন্নয়নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত মেহেরপুর সদর উপজেলায় টিআর ও কাবিখা কর্মসূচির আওতায় সাড়ে ৩৩ লাখ টাকার প্রকল্প অনুমোদন গাংনী র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার কে.এম.এ. মামুন খান চিশতীকে বিদায় সংবর্ধনা মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে জামায়াতের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

ভারত-পাকিস্তান উত্তেজনা, মধ্যস্থতার প্রস্তাব দিল ইরান

ভারত শাসিত কাশ্মীরের পাহেলগাঁওয়ে অস্ত্রধারী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়ছে। ঠিক এমন সময় মধ্যস্থতার প্রস্তাব দিল ইরান। দেশটি বলছে, দুই প্রতিবেশীর মধ্যে শান্তি প্রতিষ্ঠায় তারা সেতুবন্ধন হিসেবে কাজ করতে প্রস্তুত।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাঘচি এক টুইট বার্তায় জানান, ভারত ও পাকিস্তান ইরানের ‘ভ্রাতৃপ্রতিম প্রতিবেশী’।

 

তিনি বলেন, ‘এই সংকটময় সময়ে আমরা দুই দেশের মধ্যে বোঝাপড়ার পথ তৈরি করতে প্রস্তুত আছি। ’

 

সম্প্রতি জম্মু ও কাশ্মীরের পাহেলগাঁওয়ে এক হামলায় অন্তত ২৬ জন নিহত হন। নিহতদের বেশিরভাগই ছিলেন পর্যটক। হামলার দায় স্বীকার করেছে ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’, যা লস্কর-ই-তৈয়বার ছায়া সংগঠন বলে ধারণা করা হচ্ছে।

এই হামলার পর ভারত কড়া প্রতিক্রিয়া জানিয়ে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কে একাধিক পদক্ষেপ নিয়েছে। ইন্দাস পানি চুক্তি স্থগিত করা হয়েছে, সীমান্ত বন্ধ করা হয়েছে, ভিসা দেওয়া বন্ধসহ সীমান্ত বাণিজ্য কার্যক্রমও থেমে গেছে।

পাকিস্তানও পাল্টা পদক্ষেপ নিয়েছে। ওয়াঘা সীমান্ত বন্ধ, ভারতীয়দের জন্য সার্কভুক্ত ভিসা বন্ধ, বাণিজ্য চুক্তি স্থগিত এবং আকাশপথে ভারতের বিমানের চলাচল বন্ধ করে দিয়েছে ইসলামাবাদ।

 

এদিকে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস দুই দেশের এই পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি শান্তির আহ্বান জানিয়ে বলেন, ‘উভয় দেশ যেন ধৈর্য ধরে  এবং উত্তেজনা বাড়ানো থেকে বিরত থাকে। এমন অবস্থায় ইরানের প্রস্তাব বিশ্ব কূটনৈতিক পরিসরে নতুন আলোচনার সূচনা করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025