বুধবার, ২৪ Jun ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
‘ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কার’ গাংনীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখল, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এমপি তাজউদ্দীন খানের নিরলস প্রচেষ্টার ফল: রেলপথ পাচ্ছে মেহেরপুর মেহেরপুর জেলা সমিতির উদ্যোগে ঈদ পুনর্মিলনী, বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান মেহেরপুর জেলা সমিতি, ঢাকার নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত; উন্নয়নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত মেহেরপুর সদর উপজেলায় টিআর ও কাবিখা কর্মসূচির আওতায় সাড়ে ৩৩ লাখ টাকার প্রকল্প অনুমোদন গাংনী র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার কে.এম.এ. মামুন খান চিশতীকে বিদায় সংবর্ধনা মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে জামায়াতের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে জামায়াতের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল র‍্যাব সদস্যের

ভারতের ৪০-৫০ সেনাকে হত্যার দাবি পাকিস্তানের মন্ত্রীর

নিয়ন্ত্রণরেখা বরাবর ভারতের ৪০ থেকে ৫০ সেনাকে হত্যা করেছে পাকিস্তান। দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লা তারার এই দাবি করেছেন। বৃহস্পতিবার (৮ মে) পাকিস্তানের সংবাদমাধ্যম ডন রয়টার্সের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। তিনি আরও বলেছেন, পাকিস্তানের সেনাবাহিনী ভারতের সামরিক স্থাপনাও উড়িয়ে দিয়েছে।

অন্যদিকে ভারতের হামলায় পাকিস্তানে নিহতের সংখ্যা শতাধিক। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং রাজনৈতিক দলগুলোর সঙ্গে করা বৈঠকে এমন তথ্য জানিয়েছেন। পহেলগাম হামলার প্রতিশোধ নিতেই পাকিস্তানের অভ্যন্তরে বিমান হামলা চালায় ভারত।

রাজনাথ সিং আরও জানিয়েছেন, ভারতের এই অপারেশন চলমান। অর্থাৎ যে কোনো হামলার জবাব দিতে দেশটি প্রস্তুত। এদিকে ভারতীয় ড্রোনের অনুপ্রবেশের আরও কতগুলো প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়ার দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনী।

সেনাবাহিনীর জারি করা এক বিবৃতিতে দাবি করা হয়েছে, সফট-কিল (কারিগরিভাবে) ও হার্ড-কিল (অস্ত্রের মাধ্যমে) পদ্ধতিতে এখন পর্যন্ত ২৫টি ভারতীয় হেরোপ ড্রোন ভূপাতিত করা হয়েছে। যেগুলো ইসরায়েলে তৈরি। সেনাবাহিনী জানিয়েছে, পাকিস্তানের ধ্বংস করা এসব ড্রোনের ধ্বংসাবশেষ দেশের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025