বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

শিরোনাম :
‘হিটলারের প্রশংসা’ করে বক্তৃতা, আজহারীর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া সাবেক মন্ত্রীর ভাই মৃদুলের স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ জামিন পেলেন ইনু-মেনন-মানিক কলম্বিয়ার সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩৪ মরদেহ উদ্ধার ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী আটক ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে সাফল্য: মেহেরপুর জেলা ক্রিকেট দলকে সংবর্ধনা আমঝুপিতে মউক এর প্রধান কার্যালয়ে তালা ভেঙে চুরি গাংনী কেন্দ্রীয় ঈদগাহ কমিটি  আবারও আওয়ামী লীগের নেতৃত্ব রাস্তা ও মসজিদ ত্যাগ না করার আহ্বান আয়াতুল্লাহ খোমেনির নাতির বাড়ির উঠানে মিলল দাদির মরদেহ, সরিষাক্ষেতে নাতনির

অস্ট্রেলিয়ায় ফের লেবার পার্টির জয়, নিজ আসনেও হারলেন বিরোধীদলীয় পিটার

অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে পরাজয় স্বীকার করে নিয়েছেন বিরোধীদলীয় নেতা পিটার ডাটন। শুধু দলীয় পরাজয়ই নয়, তিনি নিজেও কুইন্সল্যান্ডের ডিকসন আসনে লেবার পার্টির প্রার্থী আলি ফ্রান্সের কাছে হেরে গেছেন।

শনিবার ব্রিসবেনে দলের সমর্থকদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে পিটার ডাটন বলেন, ‘এই প্রচারে আমরা যথেষ্ট ভালো করতে পারিনি—এটি আজ স্পষ্ট। এর পুরো দায় আমি নিচ্ছি। আমি প্রধানমন্ত্রীকে ফোন করে তার বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছি। এটি লেবার পার্টির জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত।’

নিজ আসন হেরে যাওয়া প্রসঙ্গে ডাটন বলেন, ‘আলি ফ্রান্সের সঙ্গে আমার কয়েকটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। আজ রাতে তিনি ডিকসনে বিজয়ী হয়েছেন এবং একজন স্থানীয় প্রতিনিধি হিসেবে তিনি ভালো করবেন। আমি তাকে শুভকামনা জানাই।’

তিনি আরও বলেন, ‘সবচেয়ে বড় কৃতজ্ঞতা জানাতে চাই লক্ষ লক্ষ অস্ট্রেলীয়দের প্রতি, যারা লিবারেল পার্টি ও কোয়ালিশনকে সমর্থন দিয়েছেন। আজ রাতটা আমাদের নয়… অনেক ভালো প্রার্থী ও সংসদ সদস্য তাদের আসন হারিয়েছেন, তাদের স্বপ্নভঙ্গ হয়েছে। আমি এর জন্য দুঃখিত। তবে আমাদের একটি অসাধারণ দল আছে, এবং আমরা আবার ঘুরে দাঁড়াবো।’ –রিউটার্স

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025