শুক্রবার, ১২ Jun ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

শিরোনাম :
মেহেরপুর সদর উপজেলায় টিআর ও কাবিখা কর্মসূচির আওতায় সাড়ে ৩৩ লাখ টাকার প্রকল্প অনুমোদন গাংনী র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার কে.এম.এ. মামুন খান চিশতীকে বিদায় সংবর্ধনা মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে জামায়াতের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে জামায়াতের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল র‍্যাব সদস্যের মায়ের ডাকে ৪ভাই একসাথে আর ঈদ উদযাপন হলো না রামিসা হত্যার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দেয়ার নির্দেশ পে-স্কেলের সঙ্গে আজ কি সমন্বয় হবে মহার্ঘ ভাতা, যা জানা গেল যে নির্মমভাবে হত্যা করা হয় শিশু রামিসাকে, ভয়াবহ ও চাঞ্চল্যকর তথ্য বাংলাদেশের সঙ্গে সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার ওয়াশিংটনের

সিংড়ায় পলকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

সরকারি নির্দেশ অমান্য করে থানায় অস্ত্র জমা না দেওয়ায় সাবেক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেছে নাটোরের সিংড়া থানা পুলিশ। বুধবার (২৩ এপ্রিল) রাতে পলকের নিজ এলাকা সিংড়া থানার এসআই আবুল কালাম আজাদ বাদী হয়ে মামলাটি করেছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, গত বছরের ৫ আগস্ট পর্যন্ত প্রদান করা সকল আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করে ৩ সেপ্টেম্বরের মধ্যে অস্ত্রগুলো সংশ্লিষ্ট থানায় জমা দেয়া নির্দেশ দেয় অন্তর্বর্তী সরকার। কিন্তু সরকারের বেঁধে দেয়া সময় পার হলেও পলকের হেফাজতে থাকা একটি পিস্তল ও একটি শর্টগান থানায় জমা দেওয়া হয়নি।

এ কারণে ১৮৭৮ সালের অস্ত্র আইনে মামলাটি দায়ের করা হয়েছে। মামলাটি নথিভুক্ত করে তদন্তের নির্দেশ দিয়েছেন সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আসমাউল হক।

 

ওসি আসমাউল হক মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে, একাধিক মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে জেলে রয়েছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলক।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025