বুধবার, ০৮ Jul ২০২৬, ১১:২১ অপরাহ্ন

শিরোনাম :
শাহমিজ বকুলকে মেহেরপুর জেলা সমিতির শুভেচ্ছা মেহেরপুর জেলার কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. আব্দুর রশিদকে ফুলেল শুভেচ্ছা ‘ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কার’ গাংনীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখল, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এমপি তাজউদ্দীন খানের নিরলস প্রচেষ্টার ফল: রেলপথ পাচ্ছে মেহেরপুর মেহেরপুর জেলা সমিতির উদ্যোগে ঈদ পুনর্মিলনী, বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান মেহেরপুর জেলা সমিতি, ঢাকার নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত; উন্নয়নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত মেহেরপুর সদর উপজেলায় টিআর ও কাবিখা কর্মসূচির আওতায় সাড়ে ৩৩ লাখ টাকার প্রকল্প অনুমোদন গাংনী র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার কে.এম.এ. মামুন খান চিশতীকে বিদায় সংবর্ধনা মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে জামায়াতের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

সব পাইলট নিরাপদে ফিরেছে, দাবি ভারতের

এবার ভারতীয় বিমান বাহিনী জানিয়েছে, যুদ্ধে ক্ষয়ক্ষতি একটি স্বাভাবিক বিষয়। তবে তাদের সব পাইলটরা নিরাপদে ফিরেছে।

যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে কোনো বিস্তারিত তথ্য দেয় ভারতের আকাশ সুরক্ষার দায়িত্বে থাকা বাহিনীটি। তারা বলেছে, পাকিস্তানের সঙ্গে আকাশপথের সংঘর্ষের পর তাদের সব পাইলট নিরাপদে দেশে ফিরে এসেছেন।

রবিবার জানতে চাওয়া হয়েছিল বিমান বাহিনীর কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না? সেই প্রশ্নের জবাবেই এমন রাখঢাক করা উত্তর দেয় ভারত।

পাকিস্তান সেনাবাহিনীর এক মুখপাত্র গত বুধবার বার্তাসংস্থা রয়টার্সকে জানান, তারা পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছেন। তবে ভারত এই দাবি নিশ্চিত করেনি।

ওই একই দিনে, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের চারটি সরকারি সূত্র রয়টার্সকে জানিয়েছে, সেখানে তিনটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।

এর আগে ভারত জানায়, সীমান্ত পার হয়ে পাকিস্তানের অভ্যন্তরে নয়টি সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

 

সূত্র: রয়টার্স

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025