শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

বাড়ির উঠানে মিলল দাদির মরদেহ, সরিষাক্ষেতে নাতনির

বনার ঈশ্বরদীতে দাদি ও নাতনিকে হত্যার ঘটনা ঘটেছে।

গতকাল শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিনগত রাতের কোনো এক সময় উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভবানিপুর উত্তরপাড়া ঘটনাটি ঘটে৷

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান তথ্যটি নিশ্চিত করেছেন।

বাড়িতে দাদিকে হত্যা করে নাতনিকে তুলে নিয়ে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।

নিহতরা হলেন–ভবানিপুর উত্তরপাড়ার জয়নাল খার মা সুফিয়া খাতুন (৬৫) ও মেয়ে জামিলা আক্তার (১৫)।

স্থানীয়রা বলেন, মধ্যরাতে হঠাৎ কান্নাকাটির আওয়াজ শুনে রাস্তায় বের হন স্থানীয়রা। পরে কান্নার আওয়াজ থেমে গেলে বাড়িতে চলে যান। পরে সকালে বাড়ির উঠানে সুফিয়া খাতুনের রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। জামিলাকে খোঁজাখুঁজির পর তার মরদেহ বিবস্ত্র অবস্থায় সরিষাক্ষেতে পাওয়া যায়।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বলেন, বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। তদন্ত করে আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে।

সুত্র: NTV

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025