শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
‘হিটলারের প্রশংসা’ করে বক্তৃতা, আজহারীর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া সাবেক মন্ত্রীর ভাই মৃদুলের স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ জামিন পেলেন ইনু-মেনন-মানিক কলম্বিয়ার সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩৪ মরদেহ উদ্ধার ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী আটক ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে সাফল্য: মেহেরপুর জেলা ক্রিকেট দলকে সংবর্ধনা আমঝুপিতে মউক এর প্রধান কার্যালয়ে তালা ভেঙে চুরি গাংনী কেন্দ্রীয় ঈদগাহ কমিটি  আবারও আওয়ামী লীগের নেতৃত্ব রাস্তা ও মসজিদ ত্যাগ না করার আহ্বান আয়াতুল্লাহ খোমেনির নাতির বাড়ির উঠানে মিলল দাদির মরদেহ, সরিষাক্ষেতে নাতনির

মেহেরপুরে দগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ক্ষুদ্রঋণ বিতরণ

মেহেরপুর সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে পল্লী সমাজ সেবা (আরএসএস), পল্লী মাতৃকেন্দ্র (আরএমসি) এবং দগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন কার্যক্রমের আওতায় ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে সদর উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম ৫৪ জন সুবিধাভোগীর মাঝে মোট ২৪ লক্ষ ৬৫ হাজার টাকার ক্ষুদ্রঋণ বিতরণ করেন।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিসুর রহমান। তিনি বলেন, ক্ষুদ্রঋণের মাধ্যমে সুবিধাভোগীরা আত্মকর্মসংস্থান বৃদ্ধি করতে পারবে এবং জীবিকা নির্বাহে সহায়তা পাবে।

উপস্থিতরা সরকারের এ উদ্যোগকে মানবিক ও কার্যকর বলে প্রশংসা করেন।

সুত্র : Meherpur News

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025