সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
‘হিটলারের প্রশংসা’ করে বক্তৃতা, আজহারীর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া সাবেক মন্ত্রীর ভাই মৃদুলের স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ জামিন পেলেন ইনু-মেনন-মানিক কলম্বিয়ার সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩৪ মরদেহ উদ্ধার ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী আটক ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে সাফল্য: মেহেরপুর জেলা ক্রিকেট দলকে সংবর্ধনা আমঝুপিতে মউক এর প্রধান কার্যালয়ে তালা ভেঙে চুরি গাংনী কেন্দ্রীয় ঈদগাহ কমিটি  আবারও আওয়ামী লীগের নেতৃত্ব রাস্তা ও মসজিদ ত্যাগ না করার আহ্বান আয়াতুল্লাহ খোমেনির নাতির বাড়ির উঠানে মিলল দাদির মরদেহ, সরিষাক্ষেতে নাতনির

৫০০ সাংবাদিককে ছাঁটাই করছে ট্রাম্প প্রশাসন

এবার প্রায় ৫০০ সাংবাদিককে চাকরিচ্যুত করার পদক্ষেপ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। সরকারি অর্থায়নে পরিচালিত আন্তর্জাতিক সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার (ভিওএ) অফিসে চলবে এই ছাঁটাই।

আজ শনিবার (৩০ আগস্ট) ভিওএ-র মূল সংস্থা ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়ার ভারপ্রাপ্ত প্রধান কারি লেক জানান, এ সিদ্ধান্তে সরকারি আমলাতন্ত্র কমবে, সেবার মান বাড়বে এবং করদাতাদের অর্থ সাশ্রয় হবে। তবে কর্মীদের একটি ইউনিয়ন একে ‘অবৈধ’ বলে নিউইয়র্ক টাইমসকে জানিয়েছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি প্রচারণা মোকাবেলায় ভিওএ প্রতিষ্ঠিত হয়েছিলো। বর্তমানে এটি বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক সম্প্রচারমাধ্যম। সংস্থার আদালত নথি অনুযায়ী, ৫৩২টি পদ বাতিল হবে, যার মধ্যে অধিকাংশই ভিওএ’র। এতে ভিওএ-তে মাত্র ১০৮ জন কর্মী অবশিষ্ট থাকবে।

এর আগে জুনে কারি লেক ৬৩৯ জনকে বরখাস্তের নোটিশ দিয়েছিলেন, কিন্তু কাগজপত্রের জটিলতায় তা বাতিল করা হয়। এরপর কিছু কর্মী মামলা করেন। শুক্রবার রাতের ঘোষণার ঠিক একদিন আগে আদালত রায় দিয়েছিল, ভিওএ’র পরিচালক মাইকেল আব্রামোভিৎজকে বরখাস্ত করার সময় প্রশাসন নিয়ম মেনে চলেনি।

সমালোচকরা বলছেন, ভিওএ-কে সংকুচিত করার এ উদ্যোগ আসলে সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত এবং আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের নরম কূটনৈতিক শক্তি দুর্বল করার শামিল।

উল্লেখ্য, ভিওএ বর্তমানে প্রায় ৫০টি ভাষায় টিভি, রেডিও ও অনলাইন কনটেন্ট প্রচার করে থাকে।

সূত্র: বিবিসি

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025