সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

শিরোনাম :
‘হিটলারের প্রশংসা’ করে বক্তৃতা, আজহারীর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া সাবেক মন্ত্রীর ভাই মৃদুলের স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ জামিন পেলেন ইনু-মেনন-মানিক কলম্বিয়ার সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩৪ মরদেহ উদ্ধার ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী আটক ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে সাফল্য: মেহেরপুর জেলা ক্রিকেট দলকে সংবর্ধনা আমঝুপিতে মউক এর প্রধান কার্যালয়ে তালা ভেঙে চুরি গাংনী কেন্দ্রীয় ঈদগাহ কমিটি  আবারও আওয়ামী লীগের নেতৃত্ব রাস্তা ও মসজিদ ত্যাগ না করার আহ্বান আয়াতুল্লাহ খোমেনির নাতির বাড়ির উঠানে মিলল দাদির মরদেহ, সরিষাক্ষেতে নাতনির

উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় আরও এক শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন স্থানে বিমান বিধ্বস্তের ঘটনায় আহত সাহিল ফারাবি আয়ান (১৪) নামের আরও এক শিক্ষার্থী মারা গেছে।

রবিবার (২৭ জুলাই) দিবাগত রাত আনুমানিক পৌনে ২টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) সাহিল ফারাবি আয়ান শেষ নিঃশ্বাস ত্যাগ করে। সে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি ভার্সনের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। বিমান বিধ্বস্তের ঘটনায় সে মারাত্মক দগ্ধ হয়, আর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চিকিৎসকেরা জানিয়েছেন, সাহিলের শরীরের ৪০ শতাংশ অংশ দগ্ধ হয়েছিল।

 

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, “রাত পৌনে ২টার দিকে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় সাহিলের মৃত্যু হয়। সে আইসিইউতে চিকিৎসাধীন ছিল এবং তার অবস্থা ছিল খুবই সংকটজনক।

এনিয়ে মৃত্যু বেড়ে দাঁড়ালো ৩৪ জনে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৪৫ জন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025