বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
‘হিটলারের প্রশংসা’ করে বক্তৃতা, আজহারীর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া সাবেক মন্ত্রীর ভাই মৃদুলের স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ জামিন পেলেন ইনু-মেনন-মানিক কলম্বিয়ার সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩৪ মরদেহ উদ্ধার ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী আটক ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে সাফল্য: মেহেরপুর জেলা ক্রিকেট দলকে সংবর্ধনা আমঝুপিতে মউক এর প্রধান কার্যালয়ে তালা ভেঙে চুরি গাংনী কেন্দ্রীয় ঈদগাহ কমিটি  আবারও আওয়ামী লীগের নেতৃত্ব রাস্তা ও মসজিদ ত্যাগ না করার আহ্বান আয়াতুল্লাহ খোমেনির নাতির বাড়ির উঠানে মিলল দাদির মরদেহ, সরিষাক্ষেতে নাতনির

ঢাকায় বিমান দুর্ঘটনায় নিহত গাংনীর সজনী

ঢাকার উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদের মেয়ে সজনী খাতুন (৩৭) নিহত হয়েছেন ।

 

সোমবার ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এ পর্যন্ত ১৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে বেশ কিছু মানুষ। নিহত ১৯ জনের একজন সজনী।

 

নিহত সজনী খাতুনের ভাই আশিক জানান, দুলাভাই জহুরুল ইসলাম ঢাকায় চাকরির করেন। এ কারণে বোন সজনী খাতুনকে নিয়ে উত্তরা এলাকায় একটি বাসায় বসবাস করতেন এবং বোনের মেয়ে ঝুমঝুম খাতুন (১২) ঢাকা মাইলস্টোন স্কুল এন্ড কলেজের পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করতো।

 

প্রতিদিনের ন্যায় সজনী তার মেয়ে ঝুমঝুমকে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে নিয়ে আসতে গিয়েছিলেন। স্কুল ছুটির অপেক্ষাও করছিলেন। এসময় বিমান বিধ্বস্ত হলে,সজনীর মৃত্যু হয়।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025