বুধবার, ২৪ Jun ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
‘ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কার’ গাংনীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখল, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এমপি তাজউদ্দীন খানের নিরলস প্রচেষ্টার ফল: রেলপথ পাচ্ছে মেহেরপুর মেহেরপুর জেলা সমিতির উদ্যোগে ঈদ পুনর্মিলনী, বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান মেহেরপুর জেলা সমিতি, ঢাকার নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত; উন্নয়নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত মেহেরপুর সদর উপজেলায় টিআর ও কাবিখা কর্মসূচির আওতায় সাড়ে ৩৩ লাখ টাকার প্রকল্প অনুমোদন গাংনী র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার কে.এম.এ. মামুন খান চিশতীকে বিদায় সংবর্ধনা মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে জামায়াতের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে জামায়াতের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল র‍্যাব সদস্যের

সারাদেশে এনআইডি সেবা সাময়িকভাবে বন্ধ

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা কার্যক্রম সারাদেশে সাময়িকভাবে বন্ধ রয়েছে। এনআইডি সার্ভারে প্রবেশের সময় ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) না আসায় এই সমস্যা দেখা দিয়েছে।

মঙ্গলবার (১৩ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর। তিনি বলেন, আমাদের সার্ভারে লগইন করতে ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়ার পর একটি ওটিপি প্রয়োজন হয়।

কিন্তু এখন সেই ওটিপি আসছে না। ফলে কর্মকর্তা-কর্মচারীরা সার্ভারে ঢুকতে পারছেন না, এনআইডি সেবাও বন্ধ রয়েছে।

 

তিনি আরও জানান, এটি সার্ভারের সমস্যার কারণে নয়। ইসি এনআইডি কার্যক্রম পরিচালনার জন্য যে ওটিপি সেবা ব্যবহার করছে, সেই সেবাদাতা প্রতিষ্ঠানের সিস্টেমে ত্রুটি দেখা দিয়েছে।

প্রতিষ্ঠানটি সমস্যার সমাধানে কাজ করছে। ওটিপি সংক্রান্ত ত্রুটি দূর হলেই সব কার্যক্রম আবারও চালু হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025