মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

শিরোনাম :
‘হিটলারের প্রশংসা’ করে বক্তৃতা, আজহারীর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া সাবেক মন্ত্রীর ভাই মৃদুলের স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ জামিন পেলেন ইনু-মেনন-মানিক কলম্বিয়ার সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩৪ মরদেহ উদ্ধার ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী আটক ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে সাফল্য: মেহেরপুর জেলা ক্রিকেট দলকে সংবর্ধনা আমঝুপিতে মউক এর প্রধান কার্যালয়ে তালা ভেঙে চুরি গাংনী কেন্দ্রীয় ঈদগাহ কমিটি  আবারও আওয়ামী লীগের নেতৃত্ব রাস্তা ও মসজিদ ত্যাগ না করার আহ্বান আয়াতুল্লাহ খোমেনির নাতির বাড়ির উঠানে মিলল দাদির মরদেহ, সরিষাক্ষেতে নাতনির

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে তরুণী

হবিগঞ্জ চুনারুঘাটের সীমান্তবর্তী গাজীপুর ইউনিয়নের জারুলিয়া হাজীবাড়িতে বিষের বোতল নিয়ে অনশনে বসেছে এক প্রেমিকা। রবিবার (৩০ নভেম্বর) বিকেল থেকে রাত ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত কনকনে শীতের মধ্যে প্রেমিককে বিয়ের দাবিতে এ অনশন চলছে।

প্রেমিক জারুলিয়া গ্রামের আব্দুল মালেকের ছেলে ইয়াসিন আরাফাত ইমন।

স্থানীয়রা জানান, বিকেল থেকে মেয়েটি বিষের বোতল নিয়ে অনশনে বসেছে।

সে দাবি করছে, ৬ বছর ধরে ইমনের সঙ্গে তার সম্পর্ক। সে বারবার বিয়ে করবে বলে তাকে আশ্বাস দিলেও বিয়ে করছে না। বিষয়টি স্থানীয় মুরুব্বিরা জানেন। নিরুপায় হয়ে সে অনশনে বসেছে।

প্রেমিকার এ অবস্থান দেখে ঘরে তালা দিয়ে পালিয়েছেন প্রেমিক ইমনের বাবা আব্দুল মালেক।

এ ব্যাপারে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, বিষয়টি সমাধানের জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে বলা হয়েছে।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত স্থানীয়রা বিষয়টির সমাধান দিতে পারেননি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025