বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
‘হিটলারের প্রশংসা’ করে বক্তৃতা, আজহারীর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া সাবেক মন্ত্রীর ভাই মৃদুলের স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ জামিন পেলেন ইনু-মেনন-মানিক কলম্বিয়ার সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩৪ মরদেহ উদ্ধার ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী আটক ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে সাফল্য: মেহেরপুর জেলা ক্রিকেট দলকে সংবর্ধনা আমঝুপিতে মউক এর প্রধান কার্যালয়ে তালা ভেঙে চুরি গাংনী কেন্দ্রীয় ঈদগাহ কমিটি  আবারও আওয়ামী লীগের নেতৃত্ব রাস্তা ও মসজিদ ত্যাগ না করার আহ্বান আয়াতুল্লাহ খোমেনির নাতির বাড়ির উঠানে মিলল দাদির মরদেহ, সরিষাক্ষেতে নাতনির

মেহেরপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাবেক উপজেলা সভাপতি গোলাম রসুল ইন্তেকাল

মেহেরপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক উপজেলা সভাপতি, মেহেরপুর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি, গোলাম রসুল ইন্তেকাল করেছেন (ইন্না—- রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।

মঙ্গলবার রাত ৩টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলন সহ একাধিক মামলা দায়েরের পর তিনি আত্মগোপন করেন।

প্রায় দুই সপ্তাহ পূর্বে গোলাম রসুল অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে মঙ্গলবার তার একটি অপারেশন হওয়ার কথা ছিল। তার পূর্বে তিনি মৃত্যুবরণ করেন। মরহুম গোলাম রসুলের স্ত্রী, এক পুত্র, এক কন্যাসহ অসংখ্য গুনাগ্রহী রয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025