শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
‘হিটলারের প্রশংসা’ করে বক্তৃতা, আজহারীর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া সাবেক মন্ত্রীর ভাই মৃদুলের স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ জামিন পেলেন ইনু-মেনন-মানিক কলম্বিয়ার সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩৪ মরদেহ উদ্ধার ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী আটক ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে সাফল্য: মেহেরপুর জেলা ক্রিকেট দলকে সংবর্ধনা আমঝুপিতে মউক এর প্রধান কার্যালয়ে তালা ভেঙে চুরি গাংনী কেন্দ্রীয় ঈদগাহ কমিটি  আবারও আওয়ামী লীগের নেতৃত্ব রাস্তা ও মসজিদ ত্যাগ না করার আহ্বান আয়াতুল্লাহ খোমেনির নাতির বাড়ির উঠানে মিলল দাদির মরদেহ, সরিষাক্ষেতে নাতনির

ঈদের আগে শেষ কর্মদিবস আজ, কাল থেকে লম্বা ছুটি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ মঙ্গলবার (৪ জুন) সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শেষ কর্মদিবস। আগামী বৃহস্পতিবার (৫ জুন) থেকে শুরু হচ্ছে টানা ১০ দিনের ছুটি, যা চলবে ১৪ জুন পর্যন্ত। এ সময় সব সরকারি অফিস বন্ধ থাকবে এবং ১৫ জুন (শনিবার) থেকে অফিস কার্যক্রম আবার শুরু হবে।

ঈদ উপলক্ষে সরকার চলতি বছরের অন্যতম দীর্ঘ ছুটির ব্যবস্থা করেছে।

গত ৬ মে সচিবালয়ে উপদেষ্টা পরিষদের এক বৈঠকে ১১ ও ১২ জুন (মঙ্গলবার ও বুধবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণার সিদ্ধান্ত হয়। একইসঙ্গে ঈদের আগে ১৭ ও ২৪ মে, দুই শনিবার অফিস খোলা রাখার সিদ্ধান্তও গৃহীত হয়, যাতে করে সরকারি কর্মদিবসের ভারসাম্য রক্ষা হয়।

 

পরবর্তীতে জনপ্রশাসন মন্ত্রণালয় ৭ মে প্রজ্ঞাপন জারি করে ১১ ও ১২ জুনের ছুটি নিশ্চিত করে এবং জানায়, আগেই নির্ধারিত ১৭ ও ২৪ মে অফিস খোলা থাকবে।

এর ফলে ঈদুল আজহার আগে-পরে মিলিয়ে এবার সরকারি চাকরিজীবীরা পাচ্ছেন টানা ১০ দিনের ছুটি, যা সাম্প্রতিককালের সবচেয়ে দীর্ঘ ঈদ ছুটির একটি।

এর আগে ঈদুল ফিতরে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত ৯ দিনের ছুটি পেয়েছিলেন তারা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025