বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
শাহমিজ বকুলকে মেহেরপুর জেলা সমিতির শুভেচ্ছা মেহেরপুর জেলার কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. আব্দুর রশিদকে ফুলেল শুভেচ্ছা ‘ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কার’ গাংনীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখল, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এমপি তাজউদ্দীন খানের নিরলস প্রচেষ্টার ফল: রেলপথ পাচ্ছে মেহেরপুর মেহেরপুর জেলা সমিতির উদ্যোগে ঈদ পুনর্মিলনী, বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান মেহেরপুর জেলা সমিতি, ঢাকার নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত; উন্নয়নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত মেহেরপুর সদর উপজেলায় টিআর ও কাবিখা কর্মসূচির আওতায় সাড়ে ৩৩ লাখ টাকার প্রকল্প অনুমোদন গাংনী র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার কে.এম.এ. মামুন খান চিশতীকে বিদায় সংবর্ধনা মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে জামায়াতের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

দুবাই ও আবুধাবিতে ধুলিঝড়; সতর্কতা জারি

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি এবং বাণিজ্যিক কেন্দ্র দুবাইসহ বিভিন্ন এলাকায় হঠাৎ শুরু হওয়া ধুলিঝড়ের কারণে বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। বিশেষ করে যাদের ধুলাবালিতে অ্যালার্জি রয়েছে, তাদেরকে ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

সোমবার (৫ মে) দুপুর ১২টার দিকে আবহাওয়ার আকস্মিক পরিবর্তনে শুরু হয় তীব্র ধুলিঝড়। জাতীয় আবহাওয়া কেন্দ্র (NCM) জানিয়েছে, উত্তরের দিক থেকে আসা প্রবল বাতাসের ফলে ধুলা ও বালির ঘূর্ণি সৃষ্টি হয়েছে, যা অভ্যন্তরীণ ও উপকূলীয় অনেক এলাকায় দৃশ্যমানতা ৩,০০০ মিটারের নিচে নামিয়ে এনেছে।

বিশেষ করে দুবাই ইনভেস্টমেন্ট পার্ক এবং শেখ জায়েদ বিন হামদান আল নাহিয়ান স্ট্রিট এলাকায় দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে ভয়াবহ ধুলিঝড়ের খবর পাওয়া গেছে।

এমতাবস্থায়, আবুধাবি পুলিশ সকল চালকদের সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর আহ্বান জানিয়েছে। পাশাপাশি সড়কে চলাচলের সময় মোবাইল ফোন ব্যবহার না করার এবং আবহাওয়ার ভিডিও ধারণ থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।

জাতীয় আবহাওয়া কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী, এই ধুলিঝড়ের প্রভাব বিকেল ৬টা পর্যন্ত থাকতে পারে।

তাই বাসিন্দাদের যথাসম্ভব ঘরের ভেতর থাকার এবং প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

 

ধুলিঝড়ের কারণে সড়কে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে এবং পায়ে চলাচলকারী পথচারীদের জন্যও পরিস্থিতি হয়ে উঠেছে ঝুঁকিপূর্ণ। এ অবস্থায় সাধারণ মানুষকে স্বাস্থ্য সচেতন হওয়ারও পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

সূত্র: গালফ নিউজ

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025