শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
‘হিটলারের প্রশংসা’ করে বক্তৃতা, আজহারীর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া সাবেক মন্ত্রীর ভাই মৃদুলের স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ জামিন পেলেন ইনু-মেনন-মানিক কলম্বিয়ার সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩৪ মরদেহ উদ্ধার ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী আটক ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে সাফল্য: মেহেরপুর জেলা ক্রিকেট দলকে সংবর্ধনা আমঝুপিতে মউক এর প্রধান কার্যালয়ে তালা ভেঙে চুরি গাংনী কেন্দ্রীয় ঈদগাহ কমিটি  আবারও আওয়ামী লীগের নেতৃত্ব রাস্তা ও মসজিদ ত্যাগ না করার আহ্বান আয়াতুল্লাহ খোমেনির নাতির বাড়ির উঠানে মিলল দাদির মরদেহ, সরিষাক্ষেতে নাতনির

বাড়ছে ডেঙ্গুর প্রকোপ: মার্চের তুলনায় এপ্রিলে আক্রান্ত-মৃত্যু দ্বিগুণ

মৌসুমের আগেই দেশে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। মার্চের তুলনায় আক্রান্ত ও মৃত্যু বেড়েছে প্রায় দ্বিগুণ। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানে দেখা গেছে, মার্চে ৩৩৬ জন থেকে এপ্রিলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩৩ এ। এ সময়ে মৃতের সংখ্যাও হয়েছে দ্বিগুণ।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, আগে থেকে সচেতন না হলে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

চলতি সপ্তহে মহাখালীর ডিএনসিসি হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হয়েছেন ২৭ জন। একজন রোগী স্বজন বলেন, জ্বর-বমি-মাথাব্যথা এরপর মুখ দিয়ে রক্ত গিয়েছে। অনেক সিরিয়াস অবস্থা ছিল।

এ কারণে হাসপাতালে নিয়ে এসেছি।

জনস্বাস্থ্য বিশষেজ্ঞ অধ্যাপক ডা. বে -নজির আহমেদ বলেন, এখনকার তাপমাত্রা ডেঙ্গু মশার প্রজনন এবং ডেঙ্গুর বিস্তার দুটোর জন্যই অনুকূল পরিবেশ। আমাদের দুই সিটি করপোরেশন যদি উদ্যোগ না নেয়, তাহলে পরিস্থিতি খারাপ হতে পারে। 

ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ জানান, এবার মশা মারতে সেনাবাহিনীর সহায়তা নেওয়া হচ্ছে।

পরিস্থিতি যেন খারাপ না হয়, সেজন্য সব ব্যবস্থা নেওয়া হবে।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025