শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:২৩ অপরাহ্ন

শিরোনাম :
পোস্টাল ভোট: নিবন্ধন চলবে তফসিলের দিন থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত মোবাইল ফোন কেনার জন্য নিজ বাড়িতে ডাকাতির নাটক, ৩ কিশোর গ্রেপ্তার যেকোনো সময় দেশে ফিরে নির্বাচনে নেতৃত্ব দেবেন তারেক রহমান প্রায় দুই লাখ প্রবাসী ভোটারের নিবন্ধন সম্পন্ন, শীর্ষে সৌদি আরব খালেদা জিয়ার সর্বশেষ পরিস্থিতি জানালেন ডা. জাহিদ শেখ হাসিনা ভারতে থাকবেন কি না তাকেই সিদ্ধান্ত নিতে হবে: জয়শঙ্কর বাংলাদেশিসহ ৬০ জনকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাজ্য বিএনপির কমিটি নিয়ে মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন হঠাৎই বাড়তি পেঁয়াজের দাম টাকা নিয়েও সভাপতি না করার অভিযোগ বিএনপি নেতা ফয়েজের বিরুদ্ধে

সেনাপ্রধানের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লা আলী আবদুল্লা খাসেইফ আলমৌদির নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সেনা সদরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া তথ্যে জানানো হয়, বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লা আলী আবদুল্লা খাসেইফ আলমৌদির নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেনা সদরে সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি, বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং দুদেশের সেনাবাহিনীর মধ্যে প্রযুক্তিগত ও সামরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।

এছাড়াও তিনি ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ কার্যক্রমে নিযুক্ত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের পেশাদারত্বের ভূয়সী প্রশংসা করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025