শুক্রবার, ১০ Jul ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
শাহমিজ বকুলকে মেহেরপুর জেলা সমিতির শুভেচ্ছা মেহেরপুর জেলার কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. আব্দুর রশিদকে ফুলেল শুভেচ্ছা ‘ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কার’ গাংনীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখল, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এমপি তাজউদ্দীন খানের নিরলস প্রচেষ্টার ফল: রেলপথ পাচ্ছে মেহেরপুর মেহেরপুর জেলা সমিতির উদ্যোগে ঈদ পুনর্মিলনী, বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান মেহেরপুর জেলা সমিতি, ঢাকার নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত; উন্নয়নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত মেহেরপুর সদর উপজেলায় টিআর ও কাবিখা কর্মসূচির আওতায় সাড়ে ৩৩ লাখ টাকার প্রকল্প অনুমোদন গাংনী র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার কে.এম.এ. মামুন খান চিশতীকে বিদায় সংবর্ধনা মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে জামায়াতের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলি

কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গুলি বিনিময় হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) পেহালগামে সন্ত্রাসী হামলার জেরে দুই দেশের মধ্যে ব্যাপক কূটনৈতিক উত্তেজনার মধ্যেই ঘটে গোলাগুলির এ ঘটনা।

ভারত সেনাবাহিনীর বরাতে জানা গেছে, কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখার একাধিক স্থানে পাকিস্তান থেকে প্রথমে গুলি ছোড়া হয়। পরে তার জবাব দেয় ভারতের সেনাবাহিনী।

তবে, পাল্টাপাল্টি এ হামলায় এখনও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত, দু’দেশের সেনারাই সতর্ক অবস্থানে রয়েছে।

উল্লেখ্য, ভারত-নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জনের প্রাণহানির ঘটনায় পাকিস্তানকে দায়ী করছে ভারত। হামলাকে কেন্দ্র করে দু’দেশের মধ্যে চলছে উত্তপ্ত পরিস্থিতি। ইতোমধ্যে চিরবৈরী প্রতিবেশী পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নিচ্ছে নয়াদিল্লি। ভারতের বেশ কয়েকটি কূটনৈতিক পদক্ষেপ নেয়ার একদিন পর পাল্টা ব্যবস্থার ঘোষণাও দিয়েছে পাকিস্তান।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025