মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
Screenshot দক্ষিণ আমেরিকান দেশ পেরুর সীমান্তবর্তী অ্যামাজন অঞ্চলে কলম্বিয়ার সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
কলম্বিয়ার সরকারের দেয়া তথ্যের ভিত্তিতে এ খবর জানিয়েছে দ্য গার্ডিয়ান। বিমানটিতে ১২৫ আরোহী ছিল যাদের মধ্যে বেশিরভাগই সেনা সদস্য।
এখন পর্যন্ত ৭৭ জনকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে হাসপাতালে, যাদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। বাকিদের উদ্ধারে চলছে তৎপরতা।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারির শেষে দিকে বলিভিয়ান বিমান বাহিনীর একটি হারকিউলিস সি-১৩০ বিমান দেশটির জনবহুল আল্টো শহরে বিধ্বস্ত হয়। এতে ২০ জনেরও বেশি মানুষ নিহত এবং ৩০ জন আহত হন।