বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে সাফল্য: মেহেরপুর জেলা ক্রিকেট দলকে সংবর্ধনা

৪৪তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে ভেন্যু চ্যাম্পিয়ন হয়ে টায়ার-১ এ খেলার যোগ্যতা অর্জন করায় মেহেরপুর জেলা ক্রিকেট দলকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় মেহেরপুর স্টেডিয়াম মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ৪৪তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারী মেহেরপুর জেলা দলের খেলোয়াড়দের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য মিজানুর রহমান, আসাদুর রহমান লিটন, সাইদুর রহমান জিকো, তামীম হোসেনসহ ক্রীড়া সংগঠক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে ক্রিকেটারদের সম্মানে একটি ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সুত্র: Meherpur News

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025