শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
‘হিটলারের প্রশংসা’ করে বক্তৃতা, আজহারীর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া সাবেক মন্ত্রীর ভাই মৃদুলের স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ জামিন পেলেন ইনু-মেনন-মানিক কলম্বিয়ার সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩৪ মরদেহ উদ্ধার ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী আটক ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে সাফল্য: মেহেরপুর জেলা ক্রিকেট দলকে সংবর্ধনা আমঝুপিতে মউক এর প্রধান কার্যালয়ে তালা ভেঙে চুরি গাংনী কেন্দ্রীয় ঈদগাহ কমিটি  আবারও আওয়ামী লীগের নেতৃত্ব রাস্তা ও মসজিদ ত্যাগ না করার আহ্বান আয়াতুল্লাহ খোমেনির নাতির বাড়ির উঠানে মিলল দাদির মরদেহ, সরিষাক্ষেতে নাতনির

মেহেরপুরে অস্ত্র ও গুলিসহ আটক ১

মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া গ্রামে অভিযান চালিয়ে একটি ভারতীয় তৈরি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড গুলিসহ মোশারফ হোসেন (৩৬) নামে একজনকে আটক করেছে যৌথ বাহিনী।

শুক্রবার(১২ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে গাংনী উপজেলার জোড়পুকুরিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক মোশারফ হোসেন ওই গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

জানা গেছে, মোশারফ হোসেনের কাছে অবৈধ অস্ত্র রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী তার দোকান ও বাড়িতে তল্লাশি চালায়। তল্লাশিকালে একটি ভারতীয় তৈরি ওয়ান শুটার গান এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় মেহেরপুর আর্মি ক্যাম্প ও র‍্যাব-১২ এর সদস্যরা তাকে আটক করেন।

আটক মোশারফ হোসেনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে তাকে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সুত্র: বার্তা মেহেরপুর

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025