বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
গতকাল শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যার পর রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি (জাপা) এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পর গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের লাঠিপেটায় গুরুতর আহত হন দলের সভাপতি নুরুল হক নুর। এ ঘটনায় আরো কয়েকজন নেতাকর্মী আহত হন।
এ ঘটনার পর ‘জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স’ ও ‘উত্তরা ছাত্র জনতা’-এর ব্যানারে আজ বিকেলে বিএনএস সেন্টারে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এতে হামলাকারীদের শাস্তি ও জাপাকে নিষিদ্ধের দাবি জানানো হয়।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, জি এম কাদেরের বাসার সামনে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা হয়েছে। তবে বিকেল পর্যন্ত কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটেনি।