বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
‘হিটলারের প্রশংসা’ করে বক্তৃতা, আজহারীর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া সাবেক মন্ত্রীর ভাই মৃদুলের স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ জামিন পেলেন ইনু-মেনন-মানিক কলম্বিয়ার সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩৪ মরদেহ উদ্ধার ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী আটক ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে সাফল্য: মেহেরপুর জেলা ক্রিকেট দলকে সংবর্ধনা আমঝুপিতে মউক এর প্রধান কার্যালয়ে তালা ভেঙে চুরি গাংনী কেন্দ্রীয় ঈদগাহ কমিটি  আবারও আওয়ামী লীগের নেতৃত্ব রাস্তা ও মসজিদ ত্যাগ না করার আহ্বান আয়াতুল্লাহ খোমেনির নাতির বাড়ির উঠানে মিলল দাদির মরদেহ, সরিষাক্ষেতে নাতনির

৭ দফা দাবিতে মেহেরপুরে জামায়াতে ইসলামী’র মিছিল ও পথসভা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ৭ দফা দাবির পক্ষে জাতীয় সমাবেশকে স্বাগত জানিয়ে মেহেরপুরে মিছিল ও পথসভার আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর সদর উপজেলা শাখা।

বুধবার বিকেলে মেহেরপুর জামায়াত ইসলামীর সেক্রেটারি ইকবাল হোসেনের নেতৃত্বে মেহেরপুর জেলা মডেল মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাথুলী বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। এরপর সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় সভাপতিত্ব করেন মেহেরপুর সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির সোহেল রানা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা তাজউদ্দিন খান।

এছাড়াও বক্তব্য রাখেন মেহেরপুর পৌর জামায়াতে ইসলামীর আমির সোহেল রানা ডলার, জেলা সেক্রেটারি ইকবাল হোসেন, নায়েবে আমির মাওলানা মাহবুবউল আলম, রাজনৈতিক সেক্রেটারি কাজী রুহুল আমিন প্রমুখ।

মিছিলে জামায়াতের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025