শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
তিনি বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধে আন্দোলন হচ্ছে। আমরা দেশের ১৮ কোটি মানুষের কেউই আওয়ামী লীগকে আর দেখতে চাই না। মানুষ গণতন্ত্র চায়, অধিকার ফিরে পেতে চায়, শান্তি চায়। তরুণরাই ফ্যাসিস্টদের তাড়িয়েছে, আবার জেগে উঠুন গণতন্ত্র ফেরাতে। সব চক্রান্তকে ব্যর্থ করে দিন।
শনিবার (১০ মে) চট্টগ্রামে বিএনপির তারুণের সমাবেশে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, আধুনিক, যুগোপযোগী হয়ে দেশকে গড়ে তুলি। তবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট করে নয়।
সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণকে জিম্মি করে কোনো স্বার্থ আদায় করা যাবে না। নির্বাচনের যে হাওয়া বইতে শুরু করেছে কেউ তা বানচাল করতে পারবে না।