বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
শাহমিজ বকুলকে মেহেরপুর জেলা সমিতির শুভেচ্ছা মেহেরপুর জেলার কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. আব্দুর রশিদকে ফুলেল শুভেচ্ছা ‘ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কার’ গাংনীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখল, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এমপি তাজউদ্দীন খানের নিরলস প্রচেষ্টার ফল: রেলপথ পাচ্ছে মেহেরপুর মেহেরপুর জেলা সমিতির উদ্যোগে ঈদ পুনর্মিলনী, বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান মেহেরপুর জেলা সমিতি, ঢাকার নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত; উন্নয়নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত মেহেরপুর সদর উপজেলায় টিআর ও কাবিখা কর্মসূচির আওতায় সাড়ে ৩৩ লাখ টাকার প্রকল্প অনুমোদন গাংনী র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার কে.এম.এ. মামুন খান চিশতীকে বিদায় সংবর্ধনা মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে জামায়াতের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

বিএনপি কর্মীকে হত্যা, গ্রেফতার ৫

ফেনীর সোনাগাজী উপজেলায় আবুল হাসেম (৫০) নামে এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ এপ্রিল) হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীকে নোয়াখালী ও অন্য চার আসামিকে সোনাগাজীর বিভিন্ন জায়গা থেকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামিরা হলেন, হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী আক্তার হোসেন (৩৫), রাকিব (২৫), সোলেমান (৪৫), শেখ রাসেল (৩০) ও শিপন (৩০)।

পুলিশ জানায়, গ্রেফতারের পর আসামিদের দেওয়া তথ্যে তিনটি বোরকা, রক্তমাখা দুটি লোহার রড, একটি দা, একটি ওড়না ও তিন প্যাকেট বিস্কুট উদ্ধার করা হয়েছে।

সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েজিদ আকন বলেন, হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত। চার বছর আগের ব্যক্তিগত বিরোধের জের ধরে হত্যার পরিকল্পনা করা হয়। তিনি (আবুল হাসেম) প্রতিদিন উপজেলার ওলামা বাজার রাস্তা দিয়ে মহিষের দুধ সংগ্রহে যেতেন।

ভোর সাড়ে ৫টার দিকে বোরকা পরা একদল দুর্বৃত্ত তার মোটরসাইকেলের পথরোধ করে।

তাকে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে ধারালো অস্ত্র দিয়ে বাম হাত ও পা কেটে শরীর থেকে বিচ্ছিন্ন করে। পরে তাকে রাস্তার ওপর ফেলে রেখে চলে যায় হামলাকারীরা।

 

ঘটনার দিন নিহতের বাবা আব্দুস শুক্কুর ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পাঁচজনকে আসামি করে সোনাগাজী থানায় হত্যা মামলাটি দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025