রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
‘হিটলারের প্রশংসা’ করে বক্তৃতা, আজহারীর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া সাবেক মন্ত্রীর ভাই মৃদুলের স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ জামিন পেলেন ইনু-মেনন-মানিক কলম্বিয়ার সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩৪ মরদেহ উদ্ধার ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী আটক ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে সাফল্য: মেহেরপুর জেলা ক্রিকেট দলকে সংবর্ধনা আমঝুপিতে মউক এর প্রধান কার্যালয়ে তালা ভেঙে চুরি গাংনী কেন্দ্রীয় ঈদগাহ কমিটি  আবারও আওয়ামী লীগের নেতৃত্ব রাস্তা ও মসজিদ ত্যাগ না করার আহ্বান আয়াতুল্লাহ খোমেনির নাতির বাড়ির উঠানে মিলল দাদির মরদেহ, সরিষাক্ষেতে নাতনির

মাস্টার্সের ফলাফলে হইচই ফেলে দিয়েছেন ঢাবি শিবির নেতা

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সেক্রেটারি মহিউদ্দিন খান মাস্টার্সের ফলাফলে ৩.৯৭ সিজিপিএ পেয়ে প্রথম হয়েছেন। ফলাফলের বিষয়টি মঙ্গলবার (২২ এপ্রিল) নিজেই ফেসবুক পোস্টে জানিয়েছেন তিনি। এরপরই তাকে নিয়ে অনলাইনে রীতিমতো হইচই শুরু হয়েছে। অনেকে বলছেন, একজন ছাত্রনেতা হয়েও এমন ভালো রেজাল্ট প্রায় অসম্ভব। অনেকেই বিষয়টি সোশ্যাল মিডিয়ায় নিজেদের আইডিতে শেয়ার করছেন এবং ব্যাপক প্রশংসা করছেন।

জানা গেছে, মহিউদ্দিন খান ঢাবির লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। স্নাতকে তিনি ৩.৯৩ সিজিপিএ পেয়ে এককভাবে প্রথম শ্রেণিতে প্রথম হন। এবার মাস্টার্সের ফলাফলেও তিনি ৩.৯৭ সিজিপিএ পেয়ে প্রথম হয়েছেন।

ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ! আলহামদুলিল্লাহ! আলহামদুলিল্লাহ!। মাস্টার্সের শুরুটা সহজ হলেও মাঝামাঝি সময়ে এসে জুলাই আন্দোলনের নিশ্চয়তা-অনিশ্চয়তার দোলাচলে মাস্টার্সের জার্নিটাও অনেকটা অনিশ্চিত হয়ে উঠেছিল বলা চলে। তেমন অনিশ্চয়তা থেকে মুক্ত হয়ে প্রথম হওয়ার অনুভূতি অন্য সময়ের চেয়ে তো কিছুটা আলাদাই।’

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025