শুক্রবার, ১০ Jul ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
শাহমিজ বকুলকে মেহেরপুর জেলা সমিতির শুভেচ্ছা মেহেরপুর জেলার কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. আব্দুর রশিদকে ফুলেল শুভেচ্ছা ‘ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কার’ গাংনীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখল, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এমপি তাজউদ্দীন খানের নিরলস প্রচেষ্টার ফল: রেলপথ পাচ্ছে মেহেরপুর মেহেরপুর জেলা সমিতির উদ্যোগে ঈদ পুনর্মিলনী, বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান মেহেরপুর জেলা সমিতি, ঢাকার নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত; উন্নয়নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত মেহেরপুর সদর উপজেলায় টিআর ও কাবিখা কর্মসূচির আওতায় সাড়ে ৩৩ লাখ টাকার প্রকল্প অনুমোদন গাংনী র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার কে.এম.এ. মামুন খান চিশতীকে বিদায় সংবর্ধনা মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে জামায়াতের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

ইয়েমেনে মার্কিন হামলায় নিহত ১২, আহত ৩০

ইয়েমেনে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হুথি-অনুমোদিত সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, দেশটির রাজধানী সানার একটি জনপ্রিয় বাজারে মার্কিন হামলায় কমপক্ষে ১২ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন।

হুথি জানিয়েছে, এই হামলায় ভবন এবং ব্যক্তিগত বাণিজ্যিক দোকানগুলোর উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে।

অ্যাম্বুলেন্স এবং উদ্ধারকারী দল সর্বশেষ হামলার ধ্বংসস্তূপে আটকা পড়া ভুক্তভোগীদের উদ্ধারে কাজ করছে।

চলতি বছরের মার্চ মাসে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র বড় সামরিক অভিযান শুরু করে। তখন থেকেই অনেক লোক নিহত হয়েছে।

যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে, লোহিত সাগরে হামলা বন্ধ না করা পর্যন্ত হুথিবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে। আর হুথি বলছে, ইসরায়েল গাজা আগ্রাসন বন্ধ না করা পর্যন্ত তারা লোহিত সাগর ও আশপাশের এলাকায় হামলা অব্যাহত রাখবে।

সূত্র: আলজাজিরা

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025