মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

শিরোনাম :
‘হিটলারের প্রশংসা’ করে বক্তৃতা, আজহারীর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া সাবেক মন্ত্রীর ভাই মৃদুলের স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ জামিন পেলেন ইনু-মেনন-মানিক কলম্বিয়ার সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩৪ মরদেহ উদ্ধার ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী আটক ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে সাফল্য: মেহেরপুর জেলা ক্রিকেট দলকে সংবর্ধনা আমঝুপিতে মউক এর প্রধান কার্যালয়ে তালা ভেঙে চুরি গাংনী কেন্দ্রীয় ঈদগাহ কমিটি  আবারও আওয়ামী লীগের নেতৃত্ব রাস্তা ও মসজিদ ত্যাগ না করার আহ্বান আয়াতুল্লাহ খোমেনির নাতির বাড়ির উঠানে মিলল দাদির মরদেহ, সরিষাক্ষেতে নাতনির

হাতিরঝিলে খাবার খাওয়ার পর অসুস্থ হয়ে ভাই-বোনের মৃত্যু।

রাজধানীর হাতিরঝিলে খাবার খাওয়ার পর অসুস্থ হয়ে ইলহাস চৌধুরী (১৪ মাস) এবং তার বোন আফ্রিদা চৌধুরী (১০) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুরের দিকে এ ঘটনাটি ঘটে। পরে আজ (রোববার) সকালের দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেন হাতিরঝিল থানার উপপরিদর্শক মো. সুমন মিয়া জানান, শনিবার দুপুরের দিকে খবর পেয়ে একজনের মরদেহ মগবাজার কমিউনিটি হাসপাতাল এবং অন্যজনের মরদেহ রাশমনো হাসপাতাল থেকে উদ্ধার করা হয়। পরে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়।

পুলিশ জানায়, নিহত দুই শিশুর পরিবারের কাছ থেকে প্রাথমিকভাবে জানা গেছে, গতকাল সকালে খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে তারা। পরে নিকট আত্মীয়রা তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায় তারা। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সুত্র: Desh TV

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025