শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
‘হিটলারের প্রশংসা’ করে বক্তৃতা, আজহারীর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া সাবেক মন্ত্রীর ভাই মৃদুলের স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ জামিন পেলেন ইনু-মেনন-মানিক কলম্বিয়ার সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩৪ মরদেহ উদ্ধার ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী আটক ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে সাফল্য: মেহেরপুর জেলা ক্রিকেট দলকে সংবর্ধনা আমঝুপিতে মউক এর প্রধান কার্যালয়ে তালা ভেঙে চুরি গাংনী কেন্দ্রীয় ঈদগাহ কমিটি  আবারও আওয়ামী লীগের নেতৃত্ব রাস্তা ও মসজিদ ত্যাগ না করার আহ্বান আয়াতুল্লাহ খোমেনির নাতির বাড়ির উঠানে মিলল দাদির মরদেহ, সরিষাক্ষেতে নাতনির

চট্টগ্রামে প্রবাসী খুনের ঘটনায় প্রধান আসামি গ্রেফতার

Screenshot

চট্টগ্রামের মীরসরাইয়ের পাওনা টাকার দ্বন্দ্বে প্রবাসী খুনের অন্যতম আসামি শেখ ফরিদ প্রকাশ শরীফকে গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার উত্তর কাট্টলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-৭’র সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন জানান, প্রবাসী মহিউদ্দিন সম্প্রতি ওমান থেকে দেশে ফেরেন। দেশের ফেরার পর বোনের জামাই শেখ ফরিদকে দেয়া ঋণের ১৫ লাখ টাকা ফেরত চান।

গত ২১ ফেব্রুয়ারি রাতে মহিউদ্দিন বোনের শ্বশুরবাড়ি গিয়ে ১৫ লাখ টাকা দাবি করলে বাকবিতণ্ডার একপর্যায়ে তাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। উদ্ধার করে পরবর্তীতে মীরসরাই স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও কর্তব্যরত চিকিৎসক মহিউদ্দিনকে মৃত ঘোষণা করেন।

 

এ ঘটনায় নিহত মহিউদ্দিনের বোন বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলায় প্রধান আসামি করা হয় শেখ ফরিদকে।

ঘটনার পর থেকে শরীফ পলাতক ছিলেন। শনিবার বিকেলে চট্টগ্রাম নগরী থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025