বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

শিরোনাম :
প্রার্থীদের প্রতীক বরাদ্দ শুরু ২১৫ আসনে নির্বাচন করবে জামায়াত চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে র‌্যাব কর্মকর্তা হতাহতে জামায়াতের নিন্দা ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার সিরিয়াল কিলার সম্রাটের আসল পরিচয় প্রকাশ, বেরিয়ে এলো যে ভয়ংকর তথ্য মেহেরপুরে পাঁচ ইটভাটায় সাড়ে ১১ লাখ টাকা জরিমানা মেহেরপুরের গাংনীতে কুকুর ও বিড়ালের কামড়ে আক্রান্ত রোগীরা চরম স্বাস্থ্যঝুঁকিতে মেহেরপুরে শাহিন নামের এক চালককে পিটিয়ে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা রিজার্ভ ১৮ বিলিয়ন থেকে ৩২ বিলিয়নে উন্নীত করা হয়েছে: অর্থ উপদেষ্টা শাকসু নির্বাচন বানচাল হলে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি ছাত্রশিবিরের

পারমাণবিক অস্ত্রের অথরিটির সঙ্গে জরুরি বৈঠকে বসছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

পাকিস্তানের ভেতরে একাধিক বিমানঘাঁটিতে শনিবার ভোরে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর ন্যাশনাল কমান্ড অথরিটির বৈঠক ডেকেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

সামরিক বাহিনীর বরাতে বৈঠক ডাকার কথা নিশ্চিত করে রয়টার্স জানায়, বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত সর্বোচ্চ এই সংস্থাটি পাকিস্তানের পারমাণবিক অস্ত্র সম্পর্কিত সিদ্ধান্তসহ নিরাপত্তা বিষয়ক সিদ্ধান্ত গ্রহণ করে।

পারমাণবিক অস্ত্রে সজ্জিত ভারত ও পাকিস্তানের মধ্যে গত কয়েক সপ্তাহ ধরে চরম উত্তেজনা চলছে। গত বুধবার পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। নয়াদিল্লির ভাষ্য, কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলার জবাবে তারা পাকিস্তানের জঙ্গিঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। এর নাম দেওয়া হয় ‌‘অপারেশন সিঁদুর’। এর পর থেকে দফায় দফায় পাকিস্তান থেকে ভারতে বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।

আজ ভোরে পাকিস্তানের রাওয়ালপিন্ডিসহ অন্তত তিনটি বিমান ঘাঁটি লক্ষ্য করে ভারত ক্ষেপণাস্ত্র হামলা চালায় বলে দাবি করে ইসলামাবাদ। এর জবাবে অপারেশন ‘বুনিয়ান-উন-মারসুস’ শুরুর ঘোষণা দিয়েছে পাকিস্তান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025