সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
‘হিটলারের প্রশংসা’ করে বক্তৃতা, আজহারীর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া সাবেক মন্ত্রীর ভাই মৃদুলের স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ জামিন পেলেন ইনু-মেনন-মানিক কলম্বিয়ার সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩৪ মরদেহ উদ্ধার ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী আটক ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে সাফল্য: মেহেরপুর জেলা ক্রিকেট দলকে সংবর্ধনা আমঝুপিতে মউক এর প্রধান কার্যালয়ে তালা ভেঙে চুরি গাংনী কেন্দ্রীয় ঈদগাহ কমিটি  আবারও আওয়ামী লীগের নেতৃত্ব রাস্তা ও মসজিদ ত্যাগ না করার আহ্বান আয়াতুল্লাহ খোমেনির নাতির বাড়ির উঠানে মিলল দাদির মরদেহ, সরিষাক্ষেতে নাতনির

রাবি রেজিস্ট্রারের বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতেখার আলম মাসুদের বাড়ির সামনে ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি অভিযুক্তদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। বৃহস্পতিবার এ দাবি জানান তিনি।

এই শিক্ষক বলেন, ফ্যাসিবাদী অপশক্তির জুলুম-নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার ছিলাম।

কোনো রক্তচক্ষুকে পরোয়া করিনি। তবে তারা কখনো বাড়ি পর্যন্ত আসার ঔদ্ধত্য দেখায়নি। কিন্ত আজ কিছু কাপুরুষের দল আমার বাড়ির দরজায় গভীর রাতের অন্ধকারে হামলার সাহস দেখিয়েছে। এরা কারা? এদের শিকড়সহ উৎপাটনের দাবি জানাই।

 

জানা গেছে, ৩০ এপ্রিল রাত ১১টার পর বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর এলাকার নিজ বাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় তারা বাড়ির দরজার সামনে অন্তত ৫টি ককটেল বিস্ফোরণ করেছে বলে দাবি করা হয়েছে। এই শিক্ষক বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সদস্য। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ও বিএনপিপন্থী সংশ্লিষ্টরা।

 

এ ব্যাপারে মতিহার থানার ওসি আব্দুল মালেক জানান, এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে অনুসন্ধান চলছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025